চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ু দূষণে প্রতি বছর প্রাণ যাচ্ছে অর্ধ কোটি মানুষের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2016
in পরিবেশ
A A

নতুন একটি গবেষণা অনুসারে, বিশ্ব জুড়ে প্রতি বছর ৫৫ লাখেরও বেশি অকালে মানুষ মারা যাচ্ছে শুধু বায়ু দূষণের কারণে। এর বেশিরভাগই ঘটছে চীন ও ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোতে।

বায়ু দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, যানবাহনের ধোঁয়া এবং কয়লা ও কাঠ পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়া ছোট ছোট কণা।

গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রকল্পের অংশ হিসেবে গবেষণায় তথ্যগুলো পাওয়া যায়। প্রকল্প পরিচালনাকারী গবেষকরা জানান, দূষিত বাতাসে নিশ্বাস নেয়া থেকে বাঁচতে কিছু দেশকে কত দ্রুত ব্যবস্থা নিতে হবে তা গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হেলথ ইফেক্টস ইনস্টিটিউট-এর ড্যান গ্রিনবম বলেন, ‘বেইজিং বা দিল্লিতে বায়ু দূষণের অবস্থা যেদিন বেশি খারাপ হয়, সেদিন বাতাসে সূক্ষ্ম কণিকার (পিএম২.৫) পরিমাণ প্রতি ঘনমিটারে ৩শ’ মাইক্রোগ্রামেরও বেশি থাকতে পারে।’

সংখ্যাটি ২৫ বা ৩০ মাইক্রোগ্রামের মধ্যে থাকা উচিৎ বলে জানান তিনি।

অতিসূক্ষ্ম তরল বা কঠিন জাতীয় কনিকায় ভরা বাতাসে শ্বাস নিলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের সমস্যা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।

উন্নত দেশগুলো গত কয়েক দশক ধরে এ সমস্যার মোকাবেলায় বেশ সাফল্য দেখিয়েছে। তাই বর্তমানে দূষিত বাতাসের কারণে মৃত্যুর সংখ্যা মূলত উন্নয়নশীল দেশগুলোতেই বাড়ছে বলে গবেষণাটিতে জানানো হয়।

শুধু তাই নয়, অপুষ্টি, স্থূলতা, মদ ও মাদকদ্রব্য এবং অনিরাপদ শারীরিক সম্পর্কের চেয়েও বায়ু দূষণের ফলে মৃত্যুর পরিমাণ বেশি বলে ওই গবেষণায় দাবি করা হয়।

গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রকল্প উচ্চ রক্তচাপ, খাদ্যাভ্যাসজনিত স্বাস্থ্য ঝুঁকি ও ধূমপানের পর একে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চতুর্থ স্থানে রেখেছে।

Tags: বায়ু দূষণ
Previous Post

যুব টাইগারদের সামনে ২১৫ রানের টার্গেট

Next Post

বায়ু দূষণে প্রতি বছর প্রাণ যাচ্ছে অর্ধ কোটি মানুষের

Next Post

প্রথম বছরে পদ্মা সেতুর আয় ৩৪ হাজার কোটি টাকা

প্রথম বছরে পদ্মা সেতুর আয় ৩৪ হাজার কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT