চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরতে চান মেলানিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 10, ডিসেম্বর 2020
in আন্তর্জাতিক
A A
মেলানিয়া চেহারা দেখাচ্ছেন, sunglasses পরা, হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় অস্বীকার করলেও হোয়াইট হাউস ছেড়ে বাড়ি ফিরতে চান বলে জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

ওই সূত্রের বরাতে বলা হয়, যদিও মেলানিয়া ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অনুভূতির সাথে প্রকাশ্যে সম্মতি প্রকাশ করেছেন। কিন্তু হোয়াইট হাউস পরবর্তী সময়ে জীবনযাপনের জন্য যে বাজেট এবং কর্মচারীদের বরাদ্দ দেয়া হবে তা দিয়ে কী কী পাওয়া যাবে তা জানতে এক দূতকে দায়িত্ব দিয়েছেন মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়ার বিষয়ে ওই সূত্রটি জানিয়েছে, তিনি কেবল বাড়ি যেতে চান। তবে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বীতার কথা বলেছেন সে বিষয়ে তিনি বলেন, বিষয়টি মোটেও ভালো হবে না।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, বিদায়ী রাষ্ট্রপতি ও কমান্ডার ইন চিফের জন্য দেয়া অফিস এবং অফিসের স্টাফের ব্যয়ের বাজেট এবং ভ্রমণের ব্যবস্থা থাকলেও দেশটির ফার্স্ট লেডির জন্য সরকার থেকে কোনো বরাদ্দ নেই। কেবল স্বামী মারা গেলে এক বছরের পেনশন হিসেবে ২০ হাজার মার্কিন ডলার দেয়া হয় ফার্স্ট লেডিকে।

মেলানিয়া ফার্স্ট লেডি হিসেবে তার ভূমিকার দিকে মনোনিবেশ করেছেন। সোমবার তিনি সাম্প্রতিক সময়ের তার প্রচেষ্টার প্রকাশ হিসেবে হোয়াইট হাউসের টেনিস প্যাভিলিয়নের কাজের সমাপ্ত ঘোষণা করেছেন। তিনি সম্প্রতি সদ্য সংস্কার করা রোজ গার্ডেনে একটি নতুন শিল্পকর্ম উন্মোচন করেছেন। তার অফিস এই বছরের ক্রিসমাস সজ্জা প্রকাশ করেছে। একজন মা, স্ত্রী এবং দেশের ফার্স্ট লেডি হিসেবে তার দায়িত্বের শিডিউল পূর্ণ রয়েছে বলে সিএনএনকে জানিয়েছে তার চিফ অফ স্টাফ স্টিফানি গ্রিশাম।

মেলানিয়া ট্রাম্প এখন ‘মার-এ-লাগো’তে তার ১৪ বছরের ছেলে ব্যারনকে নিয়ে ফিরে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেলানিয়া ইতিমধ্যে নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ার এবং হোয়াইট হাউস থেকে তার ব্যক্তিগত সকল জিনিসপত্র মার-এ-লাগোতে সরিয়ে ফেলেছেন।

Tags: ট্রাম্পফার্স্ট লেডিমেলানিয়া ট্রাম্প
Previous Post

করোনাভাইরাস: ৯ হাজার টাকা করে পাবেন দুস্থ শ্রমিকরা

Next Post

পরীক্ষা-নিরীক্ষার একাদশ নিয়েও চেনারূপে চট্টগ্রাম

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা-নিরীক্ষার একাদশ নিয়েও চেনারূপে চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে ডাব্লিউএফপি বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু বাস্তব হওয়ায় প্রধানমন্ত্রীকে ঢাবি অ্যালামনাইয়ের ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT