চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির পথে মুস্তাফিজ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
6:14 অপরাহ্ন 31, মে 2016
in স্পোর্টস
A A

সন্ধ্যায় নিজের বাড়ি যাওয়ার জন্য বিমানে চড়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। একটি বেসরকারি এয়ারলাইনসের বিমানে চেপে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যশোরে পৌছবেন তিনি। যশোর থেকে নিজস্ব গাড়িতে করে বাসায় ফিরবেন এই উদীয়মান তারকা।

এরআগে সোমবার রাতে অাইপিএল শেষ করে দেশে ফেরা মুস্তাফিজ মঙ্গলবার সকালেই আসেন বিসিবিতে ফিটনেস টেস্ট দিতে।

ফিটনেস টেস্টের যাবতীয় রিপোর্ট দু’এক দিনের মধ্যে বোর্ডে জমা দেবে মেডিকেল বিভাগ। এরপর মুস্তাফিজের ইংলিংশ কাউন্টিতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি।

দীর্ঘ সময় ধরে তার ফিটনেসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নেয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।

সেখান থেকে বেড়িয়ে ‘কাটার মাস্টার’ দেখা করেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। সিইও’র রুম থেকে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়ে বের হন মুস্তাফিজ।

বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার থেকেই সাতক্ষীরায় মা-বাবার কাছে থাকবেন এ পেসার। আর ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আরও তিন দিন সময় নেবে বিসিবি।

আইপিএল ২০১৬তে অংশ নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হন মুস্তাফিজ। প্রথম আসরেই তার শিকর ১৭ উইকেট। ঢাকার ক্রিকেটে এবার কাটার-মাস্টারের রেজিস্ট্রেশন মোহামেডানে।

মোহামেডানও মনে-প্রাণে চাইছে বিসিবির ‘ফিট সার্টিফিকেট’ পেলে তাদের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।

Tags: আইপিএলমুস্তাফিজ
Previous Post

মাহির কথিত বিয়ের ছবি প্রকাশকারী শাওন কারাগারে

Next Post

আবারো বড় অংকের ব্যয় পরিকল্পনার বাজেট

Next Post

আবারো বড় অংকের ব্যয় পরিকল্পনার বাজেট

'দ্বৈত নাগরিকত্ব আইন ও প্রবাস প্রজন্ম'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT