চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির ছাদে কৃষি অনুরাগী দম্পতির স্বপ্নপূরণ

শাইখ সিরাজ by শাইখ সিরাজ
5:14 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2016
in কৃষি
A A

বাসভবনের ছাদকে আবাদি ক্ষেতে পরিণত করার ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব রয়েছে রাজধানীর আদাবর এলাকার এবিএম ছিদ্দিক ও আনোয়ার শারমীন দম্পতির।

বাড়ির ছাদের বাগানই পূর্ণ করেছে তাদের কৃষির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার স্বপ্ন। কৃষিতেই সমৃদ্ধি এই শিক্ষা তারা পেয়েছেন জীবন থেকেই। বাল্যকালের আবেগমাখা কৃষি অনুরাগ পেশাজীবনে দাঁড়িয়েছে বাস্তবমুখী আর মহৎ কাজ হিসেবে। তাই রাজধানীর জীবন যন্ত্রিকতার ভেতরও কৃষিকে তারা বেঁধে রেখেছেন জীবনের সঙ্গে।

ছাদ কৃষি উদ্যোক্তা আনোয়ারা শারমীন বলেন, ‘আমার ফলের গাছ আছে, পাতা বাহার আছে, পেয়ারার গাছ আছে। ২০০৩ সাল থেকে আমি ছয় হাজার গাছ লাগাইছি।’

সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যুক্ত থেকে অবসর নিয়েছেন এবিএম সিদ্দিক। আনোয়ার শারমীন এখনও যুক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানেই।

তাদের স্বপ্নের বাসভবন আদাবর পিসি কালচার এলাকার ১৪ নম্বর বাড়ি। ১৯৯৭ সালে নির্মাণের সময়ই ভাবা হয় ছয় তালা ভবনের ছাদটি হবে পরিপূর্ণ কৃষিক্ষেত। তার কয়েক বছর পর থেকেই ৬০ রকমের ফুল, ফল আর সবজিতে ভরপুর ছাদটি প্রতিদিন এই পরিবারে পৌঁছে দেয় বিষমুক্ত খাদ্য উপকরণ আর নিশ্চিয়তা দেয় বিশুদ্ধ নিঃশ্বাসের।

আনোয়ারা শারমীন আরো বলেন, ‘যদি আপনার ছাদে গাছ থাকে যা আমি বললাম আমার সোসাইটি এখানে বারোশ বাড়ীঘর। সেই বারোশ বাড়ী ঘরে যদি ২০টি করে টব হয় ঐ গাছগুলো কতোগুলো অক্সিজেন ছাড়বে। এখনতো আমরা অক্সিজেন স্বল্পটায় ভুগছি।’

সেক্ষেত্রে রাষ্ট্রের কী দায়িত্ব থাকতে পারে এমন প্রশ্নের জবাবে আনোয়ারা বলেন, ‘সরকার যদি নিয়ম করে দেয় যে আপনার বাড়িতে আপনি ৫০টি টব রাখবেন নিয়মানুযায়ী।’

এবিএম সিদ্দিক বলেন, বাগান করাতে একেবারে ৬ তালাতে মানুষ থাকার জন্য ভিড় পড়ে যায়। কারণ এখানে সে বাতাসটাও পায় আবার একেবারে ঠাণ্ডাও থাকে। এই ছাদ এখন হয়ে উঠছে আশপাশের অধিবাসীদের স্বপ্ন ক্ষেত্র।

এখান থেকে ছাদ বাগানের ধারণা পৌঁছে যাচ্ছে অনেক প্রতিবেশির ছাদেও।

Tags: ছাদ বাগানশাইখ সিরাজ
Previous Post

বাড়ির ছাদে কৃষি অনুরাগী দম্পতির স্বপ্নপূরণ

Next Post

বাড়ির ছাদে কৃষি অনুরাগী দম্পতির স্বপ্নপূরণ

Next Post

পদ্মা সেতুতে পাল্টে গেছে শরীয়তপুরের উন্নয়নচিত্র

পদ্মা সেতুতে পাল্টে গেছে শরীয়তপুরের উন্নয়নচিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT