চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির ওয়াইফাইয়ে শিশুরা কি পর্ন সাইট দেখছে?

শাহাদাত হোসেন by শাহাদাত হোসেন
9:24 পূর্বাহ্ন 30, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেটের জগত বিশাল এবং বিস্তৃত। সেখানে আছে শেখার অনেক কিছু। শিশুদের জন্য এমন অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তারা পাঠ্যবইর বাইরেও গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারবে। তবে ইন্টারনেট দুনিয়ায় তাদের এ পদচারনা অনেক সময় ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে।

অ্যাডাল্ট কনটেন্ট বা পর্ন ওয়েবসাইটগুলো বেশ সহজলভ্য হওয়ায় শিশুরা ইন্টারনেট অ্যাকসেস পেলে এসব ওয়েবসাইটে প্রবেশের ঝুঁকি থেকেই যায় যা তাদের মানসিক স্বাস্থ্যহানীর কারণ হয়ে দাঁড়াতে পারে। এ জন্য অভিভাবকদের দায়িত্ব হলো থেকেই এ ধরনের ওয়েবসাইট ব্লক করে রাখা।

উইন্ডোজ থেকে শুরু করে ম্যাক, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইওএস, সব ধরনের ডিভাইসেই খুব সহজেই অ্যাডাল্ট ওয়েবসাইট ব্লক করা সম্ভব। আজ এমনই কিছু উপায় তুলে ধরা হলো-

১. উইন্ডোজ ১০
আপনি যদি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন, তাহলে সেখানে আপনার শিশুর জন্য আলাদা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ অ্যাকাউন্টটির সুবিধা হলো তাতে আপনার সন্তান ইন্টারনেটে কী করছে, কতক্ষণ কম্পিউটার ব্যবহার করছে, সবই নজরদারি করতে পারবেন। এছাড়া সে কী করতে পারবে এবং কী পারবে না, তাও আগে থেকেই ঠিক করে দিতে পারবেন। চাইলে ঠিক কতো সময় কম্পিউটার ব্যবহার করতে পারবে আপনার শিশু, সেটিও নির্ধারণ করে দেওয়া যাবে এ অ্যাকাউন্টে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এজন্য প্রথমেই স্টার্ট মেন্যু থেকে যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে Accounts অপশনের অধীনে Family & other people সিলেক্ট করে Add a family member অপশনে ক্লিক করতে হবে। এবার একটি পপআপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে Add a child অপশন সিলেক্ট করে সেখানে ইমেইল ঠিকানা প্রদান করলে আপনার সন্তানের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট ওপেন হবে। পরবর্তীতে এই ইমেইল অ্যাকাউন্ট এবং নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবে আপনার সন্তান। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে account.microsoft.com/family ঠিকানা থেকে নির্ধারণ করে দিতে পারবেন আপনার সন্তান তার অ্যাকাউন্টে ঠিক কোন কাজগুলো করতে পারবে।

২. ম্যাক
একইভাবে ম্যাক ওএস চালিত ডিভাইসেও আপনার সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন। এজন্য প্রথমেই সন্তানের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর অ্যাপল মেন্যু থেকে System Preferences সিলেক্ট করে View অপশন থেকে Parental Controls এ যেতে হবে। এরপর আপনার শিশুর জন্য তৈরি করা অ্যাকাউন্টটি সিলেক্ট করে Enable Parental Controls ক্লিক করে Content অথবা Web অপশন থেকে প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করে নিতে হবে। আপনি চাইলে শুধু অ্যাডাল্ট ওয়েবসাইট ব্লক করতে পারবেন, কিংবা কেবল নির্ধারিত কয়েকটি ওয়েবসাইটেই প্রবেশের অপশনও রাখতে পারবেন।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩. ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজার একটি প্লাগিন ব্যবহার করেও বেশ সহজে পর্ন ওয়েবসাইট ব্লক করতে পারবেন। প্রথমেই এই লিংক থেকে প্লাগিনটি ইনস্টল করে নিতে হবে। প্লাগিনটি ইনস্টল করলে অ্যাডাল্ট ব্লকার আইকন যুক্ত হবে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইকনটিতে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করে নিন। অ্যাড্রেসবার থেকে chrome://extensions লিখে এন্টার বাটন চেপে প্লাগিন পেজে গিয়ে প্লাগিনটি প্রাইভেট উইন্ডোর জন্যও চালু করে দিন।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৪. গুগল সেইফ সার্চ
গুগল সার্চ রেজাল্টে যেন কোনো ধরনের অ্যাডাল্ট ওয়েবসাইটের লিংক না আসে, সেজন্য সেইফ সার্চ মোড অন করে রাখতে পারেন। ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে ওয়েবসাইটের সেটিংস অপশনে গিয়ে সেইফ সার্চ অন করা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড বা অন্য মোবাইল ডিভাইসেও গুগল থেকে একইভাবে সেইফ সার্চ চালু করা যাবে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

 

তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাপ থেকেও সেইফ সার্চ অন করা যাবে। এজন্য অ্যাপটি চালু করে মেন্যুবার থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে Accounts & Privacy সিলেক্ট করতে হবে। এবার SafeSearch Filter চালু করে দিতে হবে।

 

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫. ওপেন ডিএনএস
ডিফল্ট ডিএনএস ব্যবহার না করে ওপেনডিএনএস ব্যবহার করে অনিরাপদ বিভিন্ন ওয়েবসাইট ফিল্টার করা সম্ভব। এজন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে প্রথমেই যেতে হবে Network and Internet পেজে। সেখান থেকে Network Connection থেকে সক্রিয় ইন্টারনেট কানেকশনটি সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রোপার্টিজ অপশনে যেতে হবে। প্রোপার্টিজ থেকে Internet Protocol Version 4 (Ipv4) সিলেক্ট করে নিচের দিকে থাকা Properties অপশনে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Use the following DNS server addresses সিলেক্ট করে নিচের দুটি বক্সে 208.67.222.123 এবং 208.67.220.123 লিখে সেভ করুন।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

 

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কম্পিউটারে যেকোনো ব্রাউজার থেকেই কোনো পর্ন সাইটে প্রবেশ করলে ওপেন ডিএনএস স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে।

Tags: পর্ন সাইট
Previous Post

হরতালেও আদালতে যাচ্ছেন খালেদা জিয়া?

Next Post

নিজের গান পছন্দ নয় মাইলির

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের গান পছন্দ নয় মাইলির

বন্দুকযুদ্ধ

কথিত ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামে যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT