চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তে থাকা সংক্রমণ ও হাসপাতালে শয্যা শঙ্কট নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
2:58 অপরাহ্ন 01, এপ্রিল 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালগুলো নন-कोভিডে রূপান্তর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা কয়েকদিন করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, প্রতিদিনি গড়ে পাঁচ শ’ থেকে এক হাজার জন হাসপাতালে ভর্তি হলে সপ্তাহখানেকের মধ্যেই হাসপাতালে রোগীদের স্থান দেওয়া সম্ভব হবে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেছেন। স্বাস্থ্যবিধি মানার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দিয়ে অনলাইন অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, না হলে বিপর্যয়ে পড়বে দেশ।

হাসপাতালসংশ্লিষ্টরা বলে আসছিলেন, এভাবে রোগী বাড়তে থাকলে কোভিডবিশেষায়িত হাসপাতালগুলোতে শয্যা বাড়িয়েও চাপ সামাল দেয়া যাবে না। একই সতর্কবার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাজধানীর কোভিডবিশেষায়িত হাসপাতালগুলোতে সরকারি-বেসরকারিভাবে আরো সাড়ে তিন হাজার বেড বাড়ানো হবে। সাড়ে তিন হাজার বেড বাড়ানো হলেও এক সপ্তাহের মধ্যে সব বেড ভরে যাবে। বেড বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, রাতারাতি করোনা পরিস্থিতি উন্নয়ন সম্ভব না। সরকার যেসব নিয়ন্ত্রণ আরোপ করছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষকে মাস্ক পরানো, বাসে অর্ধেক যাত্রী ওঠানো বাস্তবায়ন করতে হবে।

ঢাকায় সংক্রামক রোগ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলনে, সংক্রমণ মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মানুষের আচরণ পরিবর্তন কৌশলের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, জোর-জবরদস্তি নয় বরং ৯০ শতাংশ মানুষের কাছে কার্যকর তথ্য পৌঁছে দেয়ার পর যদি ৩০ শতাংশ মানুষের মাঝে সেই তথ্য আস্থা অর্জন করে তাহলে বাকি ৭০ শতাংশও নিজেরাই স্বাস্থ্যবিধি মানবে।

স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সরকারও সেই কৌশলেই জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে।

Tags: করোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে প্রশাসন

Next Post

বিয়ে বাড়িতে নাচ ও গানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Next Post
বিয়ে বাড়িতে নাচ ও গানরত্নের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে বাড়িতে নাচ ও গানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

জীবনানন্দের মানচিত্রের ছবি, সাংবাদিকতা ও সাহিত্যের সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনানন্দের মানচিত্র: ইতিহাস, সাংবাদিকতা ও সাহিত্যের মেলবন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT