চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে সামাজিক সুরক্ষার আওতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 07, জুন 2018
in অর্থনীতি
A A

সমাজের সবচেয়ে ঝুঁকিগ্রস্ত অংশের দিকে লক্ষ্য রেখে আগামী বাজেটে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে নতুন করে আরো ১০-১১ লাখ মানুষকে অন্তর্ভূক্ত করা হবে। এজন্য দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা ও জনসংখ্যার অনুপাত বিবেচনা করে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সকল কর্মজীবীর জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর রূপরেখাও দিয়েছেন অর্থমন্ত্রী।

সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী এবং অনগ্রসর গোষ্ঠিসহ বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচির আওতায় প্রায় ৬৮ লাখ উপকারভোগী সরকারি সুবিধা পাচ্ছেন। ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় ওই সংখ্যা ৭৯ লাখে উন্নীত করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এ খাতে বরাদ্দ মোট বাজেটের ১৩ দশমিক নয় দুই শতাংশ। ভাতার হার ও ভাতাভোগির সংখ্যা বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে তথ্যপ্রযুক্তিভিত্তিক সংস্কার কার্যক্রম পদ্ধতি সারাদেশে সম্প্রসারণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

নতুন চমক হিসেবে এবারের বাজেট বক্তৃতায় সরকারি বেসরকারি সকল খাতের জন্যে সার্বজনীন পেনশন স্কিমের রূপরেখাও দিলেন অর্থমন্ত্রী।

গত দুই বছর ধরে বাজেট বক্তৃতায় সামাজিক সুরক্ষার আওতায় সার্বজনীন পেনশন স্কীম চালুর বিষয়ে আশার কথা শুনিয়ে আসছেন অর্থমন্ত্রী। এবার রূপরেখা দিলেন মাত্র। অর্থমন্ত্রীর দেয়া সার্বজনীন পেনশন স্কীমের রূপরেখা নিঃসন্দেহে এটি বেসরকারি খাতের কর্মজীবীদের জন্যে অনেক বড় সুখবর। তবে এর বাস্তবায়ন ও সুফল পেতে অপেক্ষায় থাকতে হবে দেশের মানুষকে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Tags: ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটবাজেট
Previous Post

ভারতের যুব দলে ‘শচীন পুত্র’ অর্জুন

Next Post

বাজেটের ব্যতিক্রমী দিক

Next Post

বাজেটের ব্যতিক্রমী দিক

বাংলাদেশ ক্রিকেটের কোচনামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT