চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহুবলে আদিবাসী জনগোষ্ঠীর এগিয়ে চলা

পরাগ আজিম by পরাগ আজিম
10:05 অপরাহ্ন 26, মার্চ 2016
in বাংলাদেশ
A A

সরকারি সহযোগিতায় তাঁতের ওপর প্রশিক্ষণ নিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন এনেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা। আগে নিজেদের পরার কাপড় বুনতেই ব্যস্ত থাকতেন ওই জনগোষ্ঠীর নারীরা, এখন প্রশিক্ষণ ও ঋণ নিয়ে কাপড় বুনে বাজারজাতকরণের স্বপ্নে বিভোর তারা।

হবিগঞ্জ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাহুবল উপজেলার প্রত্যন্ত জনপদ কালিগজিয়া। ওই পাহাড়ি এলাকাটিতে বসবাস সহস্রাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। পুরুষরা কৃষির পাশাপাশি কাজ করেন বনরক্ষীর।

নারীরা সংসারের পাশাপাশি তাঁতে বুনেন নিজেদের পরার কাপড়। তবে এখন দিন বদলেছে। প্রশিক্ষণ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন কাপড় বাজারজাত করতে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন নারী বলেন, নিজে হাতে তৈরি করি, নিজে পড়ি। মাঝেমধ্যে ওড়না, চাদর বিক্রি করি। আমরাতো বেকার মহিলা। এই কাজ শিখলে আয় করতে পারবো এর মাধ্যমে। আমরা ১৫ দিন প্রশিক্ষণ নিসি।

তৃণমূলের এই নারীরা জীবনমান উন্নয়নে গড়ে তুলেছেন সমবায় সমিতি। সমিতির সভাপতি-সেক্রেটারি বলেন, ভবিষ্যতে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা যেনো আরও কাজ পাই। আরও কাজ দেখাতে পারি। বাজারজাত করতে পারি। যদি প্রশিক্ষণ পাই অনেক কিছুই করা যায়। শাড়ি গামছা সবকিছুই আমরা বাজারজাত করতে পারবো।

এই কাজে তাদের সহায়তা করতে একটি প্রকল্পও হাতে নিতে যাচ্ছে সরকার। আদি তাঁত শিল্পীদের পাশাপাশি মৃৎশিল্পীদেরও অন্তর্ভূক্ত করা হবে ওই  প্রকল্পে।

স্থানীয় সংসদ সদস্য কেয়া চৌধুরী বলেন, দুঃখজনক হলো যুগ যুগ ধরে পারিবারিকভাবে এই পেশার সাথে যুক্ত হলেও তারা সরে এসেছেন এই পেশা থেকে। নারীদেরকে এই পেশায় নিয়ে এসে আমাদের ঐতিহ্যের দিকটিকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। মৃৎ শিল্প, তাঁত শিল্পকে যথেষ্ট সমৃদ্ধ একটি শিল্প করা যেতে পারে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে আরো এগিয়ে যাবেন কালিগজিয়ার পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা।

Tags: আদিবাসী
Previous Post

মুক্তিযুদ্ধের শুরুতেই হাজারো আক্রান্তের আশ্রয়স্থল ত্রিপুরা

Next Post

তনু হত্যার প্রতিবাদে কুমিল্লামুখী গণজাগরণ মঞ্চ

Next Post

তনু হত্যার প্রতিবাদে কুমিল্লামুখী গণজাগরণ মঞ্চ

দু-একটি বিষয় ছাড়া প্রায় সবই ছিল পজিটিভ: মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT