চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে সুজানার হঠাৎ দেখা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

‘রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা/ভাবিনি সম্ভব হবে কোনদিন’-রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই কবিতার মতোই ভারতীয় সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘হঠাৎ দেখা’ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের! 

স্থান কাল পাত্র ভিন্ন হলেও চিত্রকল্পটা যেন রবী ঠাকুরের লেখা সেই কবিতার শুরুর মতোই! অন্তত সুজানার কাছে। যদিও তাদের হঠাৎ দেখা একটি বিমানে!

ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস। বিশ্বব্যাপী যিনি এখন ‘বাহুবলী’ নামে সুপরিচিত। ‘বাহুবলী’র দুই কিস্তিতে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভারতের সর্বকালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির এই নায়কের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় চমকিত সুজানা!

চ্যানেল আই অনলাইনকে সুজানা জানালেন প্রভাসের সঙ্গে ‘হঠাৎ দেখা’ হওয়ার গল্প। বললেন, বুধবার (১৮ সেপ্টেম্বর)  দুবাই যাচ্ছিলাম। বিমানের মধ্যেই প্রভাসের সঙ্গে হঠাৎ দেখা! তাকে দেখেই আমি চমকে উঠি। এরপর তার সঙ্গে কুশল বিনিময় করি।

সুজানা বলেন, ৫ মিনিট প্রভাসের সঙ্গে ছিলাম। ছবি তোলার আবদার করি। উনি হাসিমুখে ওয়েলকাম করেন। প্রভাসকে জানাই, তার ‘বাহুবলী’ দেখে খুব ভালো লেগেছে। বাহুবলী’র কথা বলতেই মুচকি হাসি দেন প্রভাস। এরপর আমাকে থ্যাংকস জানান।

তিনি বলেন, ৫ মিনিট প্রভাসের সঙ্গে থাকলেও উনি খুব কম কথা বলেছেন। এতো বড়মাপের একজন অভিনেতা তিনি, সেটা বুঝতেই পারিনি।

সুজানা জানান, প্রভাসের ‘সাহো’ ছবিটি দুবাইতে চলছে। ওই ছবি উপলক্ষ্যে প্রভাস দুবাই যাচ্ছেন বলে তাকে জানিয়েছেন।

এদিকে, সাহো’র পর আবার নতুন কাজে মনোনীবেশ করতে যাচ্ছেন প্রভাস। পরিচালক নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যেতে পারে তাকেই।

যদিও এ ছবিতে রাম-সীতার ভূমিকায় ভাবা হয়েছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশনকে। যেখানে নায়ক নয় বরং খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে প্রভাসকে। শিগগির ‘রামায়ণ’ নিয়ে ঘোষণা দেবেন নির্মাতা নীতিশ।

Tags: দুবাইলিড বিনোদনসুজানা
Previous Post

সম্মেলন বাস্তবায়নে আওয়ামী লীগের ১২ উপকমিটি

Next Post

নায়ক হিসেবে আরিফিন শুভই প্রথম

Next Post

নায়ক হিসেবে আরিফিন শুভই প্রথম

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT