চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 পূর্বাহ্ন 23, মে 2015
in বাংলাদেশ
A A

ঢাকা-আরিচা-খুলনা রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস ধর্মঘট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডাকাতির অভিযোগে আটক সহকর্মীদের মুক্তিসহ তিন দফা দাবিতে ২০ মে থেকে ধর্মঘট পালন করছে খুলনা অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকেরা।

টানা ধর্মঘটে জিম্মি হয়ে পড়েছেন অসংখ্য যাত্রী। ভোগান্তির মুখে অনেকে বিকল্প পথে রওনা হলেও অধিকাংশ যাত্রীকেই যাত্রা বাতিল করতে হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল রহমান জানান, অফিসের জরুরি কাজে ঢাকা যেতে হবে। খুলনা-আরিচা রুটের বাস বন্ধ থাকায় অন্য রুটেটর বাস ধরার চেষ্টা করছেন তিনি। দুই হাতে দুটি ব্যাগ নিয়ে যশোর যেতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন রমিছা খাতুন (৭০)। তিনি বলেন, তাঁর মেয়ে যশোরে থাকে। মেয়ের অসুস্থতার খবর পেয়ে মংলা থেকে খুলনা এসেছেন। ওই পথে গাড়ি না চলায় কীভাবে মেয়ের বাড়ি যাবেন, তিনি সেই চিন্তাই করছেন।

যশোর রুটে দূরপাল্লার সব বাস বন্ধ থাকায় যাত্রীরা নসিমন, ইজিবাইক ও টেম্পোতে করে যশোর যাচ্ছেন।

খুলনা মহানগরের রয়েলের মোড়ে দেখা যায়, সেখানকার খুলনা-আরিচা-ঢাকা রুটের চলাচলকারী বাসের কাউন্টারগুলো খোলা। কিন্তু টিকিট বিক্রি না করায় অনেক যাত্রী টিকিট কিনতে এসে ফিরে গেছেন। এমনই একজন গৃহিণী মিতু রহমান। তিনি জানান, অসুস্থ বোনকে দেখতে ঢাকার সাভারের যেতে হবে তাকে। আরিচা হয়ে কোনো বাস না চলায় তিনি রাতের ট্রেনে যেতে হবে তাকে।

১৯ মে সকালে ফরিদপুরের মধুখালীতে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ তিন দফা দাবিতে ২০ মে থেকে খুলনা অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন।

সংগঠনের আহ্বায়ক আলী আকবর লিখিত বক্তব্যে বলেন, সোহাগ পরিবহনের বাসটিতে ডাকাতির পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন। এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলা নেওয়ার অনুরোধ করেন।

অথচ চালক আয়নাল, সহকারী অপু ও চেকার রবিউলকে আসামি করে ডাকাতির মামলা করে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেছেন পরিবহন নেতারা।

তাদের নিঃশর্ত মুক্তি এবং ফরিদপুরের পুলিশ সুপার ও মধুখালীর ওসিকে প্রত্যাহারের দাবিতে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল ও ফরিদপুর থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ১৮টি রুটে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক নেতারা।

Tags: পরিবহন ধর্মঘট
Previous Post

‘বিস্ময়’ দক্ষিণ কোরিয়ার কয়েকজন তারকা নারী

Next Post

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০

Next Post

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০

রোববার থেকে বিসিএলের চূড়ান্ত পর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT