চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস চালকের ছেলে থেকে লন্ডনের মেয়র

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
10:10 পূর্বাহ্ন 07, মে 2016
in আন্তর্জাতিক
A A

লন্ডনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সবাইকে বড় ব্যবধানে হারিয়ে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন
লেবার পার্টির প্রার্থী সাদিক খান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের
টোরি জ্যাক গোল্ডস্মিথকে ১৩.৬ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

এমন ঐতিহাসিক জয় পাওয়া এ সাদিকের শুরুর জীবনটা এত সুন্দর ছিল না। লন্ডন অভিবাসী এক পাকিস্তানী নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল তার। বাস চালক বাবা ও দর্জি মায়ের আট সন্তানের মধ্যে পঞ্চম ছিলেন তিনি।

ছোটবেলা থেকেই ওই শিশুটির মধ্যে ছিল কঠিন সব বাধা পেরিয়ে নিজের জন্য এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ – এমন বিষয়গুলোর জন্য সাফল্য ছিনিয়ে আনার দৃঢ় সংকল্প। এই দৃঢ়চিত্তই তাকে এনে দিয়েছে লন্ডনের মেয়র নির্বাচনে বিজয়, যেখানে তার অর্জিত ভোট যুক্তরাজ্যে একক ভোটলাভের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড গড়েছে।

‘বাস চালকের ছেলে’ – কথাটি অসংখ্যবার ব্যবহার হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে। এমনকি তার নিজের নির্বাচনী প্রচারণা ও বক্তৃতায়ও বহুল ব্যবহৃত একটি বুলি এটি।

সাদিক খান প্রায়ই বলতেন, কর্মক্ষেত্র সম্পর্কে তার প্রাথমিক ধারণা এসেছে ট্রেড ইউনিয়ন থেকে। তার বাবা আমানুল্লাহ টানা ২৫ বছর বাস চালক থাকা অবস্থায় একটি ইউনিয়নের সদস্য ছিলেন। এজন্য তিনি ঠিকঠাক বেতন ও সুযোগ-সুবিধা পেতেন। তবে ঘরে বসে সেলাইয়ের কাজ করা মা সেহরুন খান ঠিকমতো পারিশ্রমিক পেতেন না।

ছয় ভাই, এক বোন এবং বাবা-মায়ের সঙ্গে দক্ষিণ-পশ্চিম লন্ডনের আর্লসফিল্ডের হেনরি প্রিন্স এস্টেটে তিন বেডরুমের ছোট একটি বাড়িতে থাকতেন সাদিক খান। স্থানীয় আর্নেস্ট বেভিন কলেজে লেখাপড়া করেন তিনি। সেখানেই তিনি প্রথম রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। মাত্র ১৫ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন সাদিক।

রাজনীতিতে অংশ নেয়ার পেছনে সাদিক কৃতিত্ব দেন তার সেই স্কুলের প্রধান শিক্ষক নাজ বোখারিকে। যুক্তরাজ্যের মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে প্রথম মুসলিম প্রধান শিক্ষক এই নাজ বোখারিই সাদিককে প্রথম উপলব্ধি করিয়েছিলেন, ‘গায়ের রঙ বা পারিবারিক প্রেক্ষাপট তোমার জীবনকে গড়ে তোলার পথে বাধা নয়।’

প্রথমে দাঁতের ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও এক শিক্ষকের পরামর্শে সেই ইচ্ছা বাদ দিয়ে আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন সাদিক। ওই শিক্ষক তাকে বলেছিলেন, ‘তুমি সারাক্ষণ তর্ক করো’।

সাদিক খান কখনো তার মুসলিম ধর্মবিশ্বাসকে লুকিয়ে রাখার চেষ্টা করেননি। বরং এমপি হিসেবে দেয়া প্রথম বক্তব্যে তার বাবার শেখানো মোহাম্মদ (সা.)-এর হাদিস নিয়েও কথা বলেন।

গত বছর যখন লেবার পার্টির বাঘা বাঘা রাজনীতিকরা নিজ দল থেকে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য লড়ছেন, সাদিক খান তখন সেদিক দিয়ে একজন চুনোপুঁটিই বলা যায়। মেয়র পদের ধারে কাছেও তাকে কেউ ভাবছে না। বেশিরভাগের দৃষ্টি ছিল টনি ব্লেয়ার আমলের ঝানু রাজনীতিক ব্যারোনেস জোয়েলের দিকে।

কিন্তু সাদিক খান শুধু ব্যক্তি জীবনেই নন, কর্মজীবনেও বার বার সেই পেছন থেকেই সামনে উঠে এসেছেন। মেয়র নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। সবার অসমর্থিক এক প্রার্থী থেকে হয়ে উঠলেন লন্ডনের মেয়র।

Tags: লন্ডনে মেয়র নির্বাচন
Previous Post

স্কুল ছেড়ে ধান কাটায় ব্যস্ত শিক্ষার্থী

Next Post

নাস্তিকতা ইস্যুতে ধর্মান্ধ ষাঁড়দের ক্ষেপানো হচ্ছে

Next Post

নাস্তিকতা ইস্যুতে ধর্মান্ধ ষাঁড়দের ক্ষেপানো হচ্ছে

রাজধানীতে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT