চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা ক্ষমার অযোগ্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 12, আগস্ট 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: শহীদ রমিজ উদ্দিন স্কুলের যে দুই জন শিক্ষার্থী মারা গেল,  এ দুর্ঘটনা কোন দিনই ক্ষমা করা যায় না। এটা ক্ষমার অযোগ্য। ওই বাস ড্রাইভার নিয়ম ভঙ্গ করে গাড়ি চালাচ্ছিল, যে কারণে দুইটি প্রাণ ঝরে গেল। এদেরকে আমরা কখনও ক্ষমা করব না।

রোববার ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্নের সামনে পথচারী আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন: দুর্ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দেয়া হবে; ঘরে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ। এসময় গুজবে কান না দিতে আবারও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন: ‘যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না, লাইন ধরে বাস চালাতে হবে, ওভারটেক করলে ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক আইন এরই মধ্যে আমরা মন্ত্রীসভায় অনুমোদন দিয়েছি। এখন এই আইনটি সংসদে গিয়ে পাস হবে। সাথে সাথে আমরা সড়ক নিরাপত্তা করার জন্য ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন: বিশেষ করে ওই ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তার নেমে এসেছে, প্রতিবাদ করেছে। আমি আমাদের প্রতিরক্ষা বাহিনীকে ধৈর্য্য ধরতে বলেছি। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক আমি সেটা চাইনি।

‘‘বেআইনি ভাবে রাস্তা পার হওয়া গ্রহনযোগ্য নয়। তাই সবাইকে অনুরোধ করব, রাস্তা পারাপার করার সময় দাঁড়িয়ে ডানে বায়ে দেখে রাস্তা পার হতে। রাস্তা পারাপারের সুনির্দিষ্ট যে জায়গা আছে- ফুটওভার পাস, আন্ডারপাস, জেব্রা ক্রসিং এগুলো দেখে রাস্তা পার হতে হবে’’, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: ফিটনেস বিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না। এর পাশাপাশি আন্ডারপাস গুলোতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখতে হবে।

শেখ হাসিনা বলেন: স্কুল শুরুর সময় এবং ছুটির সময় অবশ্যই একজন ট্রাফিক বিশেষ প্লেকার্ড এবং কার্ড নিয়ে নিয়োজিত থাকতে হবে।

Tags: লিড নিউজ
Previous Post

জয়ে শুরু রিয়াদের সিপিএল মিশন

Next Post

মানবতাবিরোধী অপরাধ: পটুয়াখালীর পাঁচজনের বিষয়ে রায় সোমবার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: পটুয়াখালীর পাঁচজনের বিষয়ে রায় সোমবার

রোনালদোর উত্তরসূরির পদে আলো কাড়লেন ভিনিসিয়াস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT