চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসভবনে প্রাকৃতিক অভয়ারণ্য

শাইখ সিরাজ by শাইখ সিরাজ
5:18 পূর্বাহ্ন 31, মার্চ 2016
in কৃষি
A A

বাসভবনকে গাছপালা আর প্রাণীর অভায়াশ্রমে পরিণত করেছেন রাজশাহীর সাগরপাড়ার এক গৃহিনী। দোতলা বাসভবনের উঠোন থেকে ছাদ পর্যন্ত পূর্ণ করেছেন গাছপালা, পাখ-পাখালিতে। ছাদ কৃষিতেও দারুণ সাফল্য রয়েছে তার।

দোতলা ভবনের সদর দরজা খুললেই বাড়ির ভেতর মহল, একটি কক্ষ পেরোলেই উঠোন তারপরে সাজানো প্রকৃতি। অতি যত্নে আপন মনে বেড়ে উঠছে রাজ্যের গাছ পালা। উঠানে বনসাইয়ের সারি, দারুণ সুন্দর কবুতরের বেশ কয়েকটি ঘর, এক পাশে শান বাধানো পুকুর, ঘাটে নৌকো বাধা, সব মিলিয়ে এটি অন্য এক নিসর্গ।

প্রকৃতির এই রাজ্যে মায়ের ভূমিকায় রয়েছেন তনুশ্রী ভদ্র। তিনি বলেন, আমি আমার স্বামী ও আমার বড় ভাসুর এসব দেখাশুনা করি।

পাক পাখালি দেখাশুনা করেন এ বাসার আরেক সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুশান্ত ভদ্র। তিনি বলেন, আমাদের এখানে হরেক রকমের কবুতর আছে, কোয়েল, লাভবার্ড, বাজিকর, মুনিয়া, ময়না আছে।

ছাদে চলছে সফল ছাদ কৃষি। এখানেও কয়েক’শ রকমের ফুল ফল সবজির সমারোহ। এ বাসার কেউই গাছ থেকে ছিঁড়ে ফল খান না কারণ গাছে ধরে থাকা ফলটিই তাদের কাছে সবচেয়ে উপভোগ্য।

তনুশ্রী ভদ্র বলেন, গাছে থাকলে ফল সুন্দর থাকবে, গাছের ফল গাছেই মানায়। আমি লেবু গাছের লেবুও ছিড়ব না, যদি লেবুর প্রয়োজন পড়ে তাহলে বাজার থেকে কিনে নিব।

তনুশ্রী স্বামী সুজিত কুমার ভদ্র বলছিলেন প্রাণীকূলের প্রতি প্রেম তাদের পারিবারিক ঐতিহ্য। তিনি বলেন, আমার বাবা মা ও সেই আমলে টিয়া পাখি পুষতো, দেশী কুকুর পুষতেন। আমি দীর্ঘদিন প্রায় বিশ বছর বিদেশে ছিলাম পরে দেশে এসে মনে হল এই জিনিসগুলো হলে ভালো হয়।

গাছ গাছালি ফুল ফল মিলিয়ে এক অদ্ভুত মায়ার জগত তৈরি হয়েছে এই বাসাটিতে। কি উঠান, কি ছাদ সবখানে প্রকৃতির প্রাধান্য। কোনো প্রয়োজন কিংবা বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে নয় শুধুই মাত্র প্রকৃতিকে ভালোলাগার চিন্তা থেকেই ফুল ফল আর পাক পাখালির এই সাজানো বাগান। তনুশ্রী ভদ্র এবং তার পরিবার নিজ থেকেই উপলব্ধি করেছেন যে প্রকৃতিকে ভালবাসার যে প্রশান্তি তা অন্য কোন কিছুতে নেই।

Tags: ছাদ কৃষি
Previous Post

বরেন্দ্র অঞ্চলে সংরক্ষণ পদ্ধতির চাষাবাদ

Next Post

তৃণমূলে দ্বিতীয় দফা নৌকা ধানের শীষের লড়াই

Next Post

তৃণমূলে দ্বিতীয় দফা নৌকা ধানের শীষের লড়াই

এই স্কুলে শিক্ষকরা থাকে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT