চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাল্যবিয়ে-শিশু নির্যাতন বন্ধে আরও পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:50 অপরাহ্ন 12, জুলাই 2020
in সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারীকে কেন্দ্র করে যখন দেশের মানুষ নানান সমস্যায় জর্জরিত, তখন শিশুদের নিয়ে উদ্বেগজনক কিছু তথ্য জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলছে, তাদের কর্ম এলাকায় গত জুন মাসে ৪৬২ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। আগের মাসে যে সংখ্যাটি ছিল ১৭০। যদিও গত মাসেই ২০৭টি বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে এমজেএফ। তা না হলে আরও কিছু শিশুর জীবন হয়ে উঠতো অভিশপ্ত।

শুধু বাল্যবিয়েই বাড়েনি, এই সময়ে বেড়েছে শিশু নির্যাতনের সংখ্যাও। গত মাসে ২ হাজার ৮৯৬ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। যাদের মধ্যে ৫৮ ভাগ মেয়ে, আর ৪২ ভাগ ছেলে। শিশু নির্যাতনের এই সংখ্যাকে আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।

আমরা জানি, এই তথ্য নির্দিষ্ট কিছু কর্ম এলাকার হলেও কম-বেশি পুরো দেশে বাল্যবিয়ে এবং শিশু নির্যাতনের চিত্র বলতে গেলে একই রকমের। কোনো কোনো ক্ষেত্রে তা আবার বেশিও হতে পারে। গত তিন দশক ধরে শিশুদের অধিকার রক্ষায় খুব ভালো কাজ করে যাচ্ছে সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান। সেই কাজের সুফলও অনেকক্ষেত্রে পেয়েছে দেশ। শিশুদের অধিকার, সুরক্ষা নিয়ে তৈরি বিভিন্ন সূচকেও তার প্রমাণ মেলে। কিন্তু তারপরও বাল্যবিয়ে এবং শিশু নির্যাতন পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতাকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি কিছু অভিভাবক তারাও দায় এড়াতে পারেন না। আমরা দেখেছি, অনেক সচেতন অভিভাবকও নিজের সন্তানের বাল্যবিয়ের আয়োজন করতে। আর এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোও চোখ বন্ধ করে রাখে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় সেই শিশুরাই। অথচ তাদের জীবনও সাফল্যের আনন্দে ভরে উঠতে পারতো।

প্রতিষ্ঠানগুলোর এমন ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থাটির দাবি, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে প্রেস রিলিজ দিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ করতে বিভিন্ন তথ্য প্রচারের আহ্বান করা হয়েছিল। কিন্তু সরকারের এ সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচার করেছে বলে কোনো তথ্য তাদের জানা নেই।

করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। আর এই সুযোগটিই নিচ্ছেন কোনো কোনো অভিভাবক। পরিস্থিতির কারণে ঘরে বন্দী হয়ে থাকা মেয়েশিশুদের বোঝা মনে করছেন তারা। বাল্যবিয়ে দিয়ে হলেও মুক্তি পেতে চাইছেন। এতেই বাড়ছে বাল্যবিয়ে। এর বাইরে যৌন নির্যাতনসহ আরও কিছু বিষয়তো আছেই।

আমরা মনে করি, বাল্যবিয়ের পাশাপাশি শিশু নির্যাতন বন্ধে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। না হলে এক্ষেত্রে অর্জিত সাফল্য দ্রুতই ব্যর্থতার চাদরে ঢাকা পড়বে।

Tags: বাল্যবিবাহবাল্যবিয়েমানুষের জন্য ফাউন্ডেশনশিশুশিশু নির্যাতন
Previous Post

সৈকতে ভেসে আসছে মৃত-আহত কচ্ছপসহ নানা বর্জ্য, নিরব পরিবেশ অধিদপ্তর

Next Post

বাড়তি খরচ ছাড়াই বিকাশে ভিসা-অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ

Next Post
বিকাশ অ্যাপের মাধ্যমে ভিসা-অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তি খরচ ছাড়াই বিকাশে ভিসা-অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রি-পেইড কার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুয়েল কারেন্সি প্রি-পেইড কার্ড নিয়ে এলো সোশ্যাল ইসলামী ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT