চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:01 অপরাহ্ন 01, জুন 2016
in বাংলাদেশ
A A

আইন অমান্য করে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ১৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে টাঙ্গাইল র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নদী তীরবর্তী ৭টি অবৈধ বালু ঘাটে এই অভিযান পরিচালনা করেন।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার ৭টি অবৈধ বালু ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব। এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৪ জন আটক ও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।

আটককৃতদের মধ্যে দুইজনকে ৫০ হাজার টাকা করে, একজনকে তিন মাসের জেল, আট জনকে তিন মাস করে জেল ও অর্থদন্ড, পাঁচজনকে ৬ মাস করে জেল ও অর্থদন্ড প্রদান করা হয়। এতে মোট অর্থদন্ড করা হয় ২১ লাখ ৫০ হাজার টাকা। তাৎক্ষণিক আদায় করেন ৯ লাখ ৫০ হাজার টাকা।

টাঙ্গাইল ও ভূঞাপুরের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আর এ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু। এমন একটি সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।

Tags: টাঙ্গাইলবালু উত্তোলন
Previous Post

রাজশাহী সিটি মেয়র জামিনে মুক্ত

Next Post

ইউরোতে দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন

Next Post

ইউরোতে দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন

সৌদির পবিত্র স্থান রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT