চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বালিঘর’-এর জন্য কলকাতায় নওশাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নওশাবা আহমেদ। এই ছবিতে তাকে দেখা যাবে জয়া চরিত্রে। গতমাসেই ছবির পাণ্ডুলিপি পড়ে মুগ্ধ হয়েছিলেন তিনি।

চরিত্রটাও মনে গেঁথে ফেলেছিলেন, সে জন্য ভেতরে ভেতরে ব্যস্ত হয়ে পড়েছিলেন কবে শুটিং শুরু করবেন! ভাবতে ভাবতে ডাক এলো ওপার থেকে। সেই ডাকে সাড়া দিতে ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই অভিনেত্রী কলকাতায় গেলেন।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নওশাবা। সোমবার সকালে তিনি বলেন, গতকাল (রোববার) বিকেলের ফ্লাইতে কলকাতায় এসেছি। শুটিং শুরুর আগে বিশেষ প্রস্তুতি নিতে এখানে আসা।

নওশাবা বলেন, শুটিংয়ে আগে আমার লুক টেস্ট, কস্টিউম নির্ধারণ সবকিছু শেষবারের মতো নির্ধারণ করতে এসেছি। এছাড়া ফটোশুটেও অংশ নেয়ার কথা রয়েছে। ছোট একটা টিমওয়ার্ক বলা যায়! তিনদিন পর ঢাকা ফিরবো।

তিনি বলেন, বালিঘরের শুটিং শুরু হবে মার্চ মাসে। কক্সবাজার, শান্তিনিকেতন ও ঢাকায় আমার অংশের শুটিং হবে।

‘বালিঘর’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের নাথিং বিয়ন্ড সিনেমার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। কলকাতার আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রুহুল ব্যানার্জি ,অনির্বাণ ভট্টাচার্য এর মতো তারকাদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মুখ নওশাবা ছাড়াও অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা।

সাতজন বন্ধুকে নিয়ে ‘বালিঘর’ ছবির গল্প। দেখা যাবে, দীর্ঘ ১২ বছর পর তাদের দেখা হয়। ফিরে যায় অতীতের স্মৃতিচারণায়। ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করে। এই বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tags: অরিন্দম শীলকলকাতানওশাবাবালিঘরবেঙ্গল
Previous Post

অনলাইন বিজ্ঞাপন নিয়ে কঠোর আইনি বাধ্যবাধকতায় ফেসবুক-গুগল

Next Post

বাংলাদেশ, খালেদা জিয়া এবং গণতন্ত্র এখন একাকার: ফখরুল

Next Post

বাংলাদেশ, খালেদা জিয়া এবং গণতন্ত্র এখন একাকার: ফখরুল

ফোর-জি রূপে স্যামসাং গ্যালাক্সি জে২  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT