চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার বার মোবাইল সেট-সিম পরিবর্তন করেছেন শাহাদাত ও নিত্য

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
5:37 পূর্বাহ্ন 04, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রোববার মালিবাগ পাবনা কলোনির বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর, সিএমএম আদালতে নিত্যকে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ।

শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুস খানের আদালত। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে শাহাদাত।

গৃহকর্মী হ্যাপিকে মারধরের দায়ে গত ৭ সেপ্টেম্বর শাহাদাত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি করেন। মামলার পর থেকেই শাহাদাতের মতো তার স্ত্রী নিত্যও পলাতক ছিলেন।

এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন এবং তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালায় পুলিশ। নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করেছেন শাহাদাত।

পুলিশ জানায় তাদের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন শাহাদাত এবং তার স্ত্রী।

তাদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। শাহাদাত ও তার স্ত্রী বার বার মোবাইল সেট ও সিম পরির্তন করায় পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়েও এতদিন তাদের আটক করতে পারেনি।

Tags: ক্রিকেটার শাহাদতক্রিকেটার শাহাদাতশাহাদাত
Previous Post

জাপানি হত্যাকাণ্ড তদন্তে মার্কিন পরামর্শ

Next Post

টয়লেট পরিস্কারে লাগবে না পানি

Next Post

টয়লেট পরিস্কারে লাগবে না পানি

মিনা ট্র্যাজেডি: নিকটাত্মীয়দের ডিএনএ টেষ্টের অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT