চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার বার আস্তানা বদল করছে জঙ্গি মারজান

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
8:12 অপরাহ্ন 28, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

গ্রেফতার এড়াতে বার বার নিজের আস্তানা বদল করছে হলি আর্টিজন ও কল্যাণপুর জঙ্গি হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ নূরুল ইসলাম মারজান।

তামিম চৌধুরী নিহত হওয়ার পর এখন মারজান এবং বরখাস্ত মেজর জিয়াকে গ্রেফতার করা গেলে জঙ্গি নেটওয়ার্ক ভেঙ্গে পড়বে বলে মনে করছেন গোয়েন্দারা ।

পুলিশের অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ার পর এখন আলোচনায় আরেক মোষ্ট ওয়ান্টেড জঙ্গি নেতা নূরুল ইসলাম মারজান। এখনও তার হদিস করতে না পারলেও গোয়েন্দাদের দাবি তাকে গ্রেফতার করা খুব কঠিন হবে না।

ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহম্মেদ বলেন, মারজান আমাদের খুব ক্লোজ সুপারভিশনে আছে, আমরা আশাবাদী খুব অল্পতেই আমরা তাকে গ্রেফতার করতে পারব।

গুলশান হামলার কয়েকদিন পর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পাওয়া ছবি থেকে জানা যায় হলি আর্টিজন হত্যাকাণ্ডের অপারেশনাল চিফ মারজানের নাম পরিচয়। গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন, হত্যাকাণ্ডের নৃশংস ছবি মারজানের কাছেই পাঠিয়েছিলো জঙ্গিরা। মারজানকে ধরতে ছড়ানো হয়েছে গোয়েন্দা জাল।

দিদার আহম্মেদ আরও বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মারজানকে গ্রেফতার করতে পারব, মারজন ঘন ঘন তার অবস্থান বদল করছে সে জন্য একটু সমস্যা হচ্ছে।তাকে গ্রেফতারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

মারজানের পাশাপাশি আরেক জঙ্গি নেতা চাকুরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হককে ধরার চেষ্টায় আছে পুলিশ।

Previous Post

চলে গেলেন কবি শহীদ কাদরী

Next Post

টাইগারদের বোলিং কোচ হচ্ছেন ডোনাল্ড?

Next Post

টাইগারদের বোলিং কোচ হচ্ছেন ডোনাল্ড?

স্থানীয় প্রকল্প বাস্তবায়নে ৩০ শতাংশ ঘুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT