চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনা হামলা: মায়াভরা ছোট্ট শিশুটি আর দুষ্টুমি করবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 20, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জুলিয়ান ক্যাডম্যান

সাত বছর বয়সী ছোট্ট জুলিয়ান ক্যাডম্যান নাচতে ভীষণ ভালোবাসত। পকেটে লেগো খেলনার টুকরো ভর্তি করে ঘুরে বেড়াত সে। মায়াভরা চেহারার ছোট্ট শিশুটিকে আর কেউ এভাবে ঘুরে বেড়াতে দেখবে না, দেখবে না দুষ্টুমি করতে।

ব্রিটিশ নাগরিক জুলিয়ান আর তার মা জুমারি ক্যাডম্যান স্পেনের বার্সেলোনা শহরে এসেছিলেন এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ত্রাসীদের গাড়ি হামলার শিকার হন তারা। গুরুতর আহত অবস্থায় জুমারিকে হাসপাতালে ভর্তি করা হলেও জুলিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ওই গাড়ি হামলায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। হামলার পর শনিবার স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এবং জানায়, আর কোনো ছোট বাচ্চাকে খুঁজে পাওয়ার আশা তারা করছে না। তাই খোঁজার চেষ্টা বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার জুলিয়ানের বাবা অ্যান্ড্রু অস্ট্রেলিয়া থেকে ছুটে আসেন পরিবারের জন্য। পুলিশ ও স্বজনদের বারবার চেষ্টার পরও জুলিয়ান বা তার দেহাবশেষ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের কাছে এক শিশুর মৃতদেহ থাকার কথা জানিয়েছে। তাদের ধারণা সেটি জুলিয়ানের। তবে আনুষ্ঠানিকভাবে পরিবারকে দিয়ে এখনো মৃতদেহ সনাক্ত করানো হয়নি।

এমনই করুণ আর মর্মান্তিক একেকটা ঘটনা বার্সেলোনা গাড়ি হামলার ভিক্টিমদের। আরেক স্প্যানিশ শিশু ওই হামলায় তার মায়ের সঙ্গেই ঘটনাস্থলে মারা যায়। তারা আত্মীয়দের সঙ্গে ওইদিন বেড়াতে বের হয়েছিল।

দম্পতি একসঙ্গে হাসিমুখে ক্যাফেতে বসে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
জ্যারেড টাকার ও হাইডি ন্যুনস

প্রথম বিয়ে বার্ষিকীতে মধুচন্দ্রিমায় বার্সেলোনা বেড়াতে এসেছিলেন জ্যারেড টাকার ও হাইডি ন্যুনস। সুখের সাগরের বদলে রক্তের বন্যায় ভাসতে হলো তাদের। ছবিটি ভয়াবহ ওই ঘটনার মাত্র ঘণ্টাখানেক আগে তোলা। হামলার তোড়ে তারা আলাদা হয়ে যান। হাইডি একটি উপহারের দোকানের আড়ালে চলে গেলেও জ্যারেড সরাসরি ভ্যানের ধাক্কায় মারা যান।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ইয়েন মুর ও ভ্যালেরি উইলসন

কানাডিয়ান এক পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় আরেক আগন্তুককে। ওই পরিবারের তিনজনের মধ্যে ইয়েন মুর উইলসন ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী ভ্যালেরিকে মুমূর্ষু অবস্থায় বাকিরা বাঁচানোর চেষ্টা করার সময় একটু ভালো অবস্থায় থাকায় তাদের নাতিকে তুলে নিজের স্কুটারের পেছনে বসিয়ে হাসপাতালের দিকে ছুটতে দেখা যায় ওই আগন্তুককে।

৩৫ বছর বয়সী ইটালীয় ব্রুনো গুলোটা স্ত্রী মার্টিনা আর দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে বার্সেলোনা এসেছিলেন। এমন সময় সন্ত্রাসীদের ভ্যানটা তাদের দিকে এগিয়ে এলে উপায় না দেখে পাঁচ বছরের ছেলেকে বাঁচাতে হাঁটু মুড়ে তার সামনে ঢালের মতো দাঁড়িয়ে যান ব্রুনো। ঘটনাস্থলেই ভ্যানের চাকার তলায় তার প্রাণ যায়।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
এলকে ভ্যানবকরিজ্‌ক

আরেক বেলজিয়ান ব্যাংক কর্মকর্তা এলকে ভ্যানবকরিজ্‌ক স্বামী আর দুই ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেন হামলায়। ঘটনাস্থলে উপস্থিতদের ভাষায়, তিনি ‘সুপার ওমেন’-এর মতোই পরিবারকে রক্ষা করেছিলেন।

হতাহতদের মধ্যে জার্মানি, স্পেন, চীন, কলম্বিয়া, ফ্রান্স, হন্ডুরাস, মরক্কোসহ মোট ৩৪ দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে টেলিগ্রাফ।

Tags: স্পেন
Previous Post

ঝড় তো আপনারাই উঠাচ্ছেন: প্রধান বিচারপতি

Next Post

বিচারকদের চাকরিবিধি: ৮ অক্টোবর পর্যন্ত সময় পেল সরকার

Next Post

বিচারকদের চাকরিবিধি: ৮ অক্টোবর পর্যন্ত সময় পেল সরকার

রোহিঙ্গা

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দিনাজপুরে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT