চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘কালের পুতুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 29, অক্টোবর 2018
in বিনোদন
A A

চলতি বছর মার্চে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আকা রেজা গালিব পরিচালিত প্রথম সিনেমা ‘কালের পুতুল’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়ায়। রহস্য ধাঁচের এই চলচ্চিত্র এবার মনোনীত হয়েছে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এশিয়া চলচ্চিত্র উৎসবে।

এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন নির্মাতা আকা রেজা গালিব। তিনি জানান, ৬ষ্ট বারের মতো বার্সেলোনায় বসতে যাচ্ছে এশিয়া চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে ‘ডিসকভারিস’ বিভাগে দেখানো হবে ‘কালের পুতুল’ চলচ্চিত্রটি।

থ্রিলারধর্মী এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ। ছবিটির গল্প আবর্তিত হয়েছে গুরুত্বপূর্ণ ১১টি চরিত্রকে ঘিরে। যে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

এশিয়া চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের ভাষ্যমতে চলতি বছরে এশিয়ার প্রায় বিশটি দেশ থেকে পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিলো। সেখান থেকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একশো সিনেমা বাছাই করে দেখানোর জন্য ‘দ্য এশিয়ান ফিল্ম ফেস্টিভাল বার্সেলোনা’র জন্য মনোনয়ন করা হয়েছে। পৃথক পৃথক তিনটি ভেন্যুতে উৎসবের ৬ষ্ট আসর বসবে ৩১ অক্টোবর। উৎসব চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

অফিশিয়াল, প্যানারোমা, নেটপ্যাক, ডিসকভারিস, স্পেশাল, কম্পিটিশন এবং রেট্রোস্পেকটিভ ক্যাটাগরিতে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এশিয়া চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রগুলো প্রদর্শীত হবে। এ বছর ‘রেট্রোস্পেকটিভ বিভাগ’টি উৎসর্গ করা হয়েছে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণপাম’ জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ নির্মাতা হিরোকাজু কোরি-এদারকে।

এদিকে বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে দেখা গেছে, বাংলাদেশ থেকে শুধু ‘কালের পুতুল’ নয়, এই উৎসবে এবার দেখানো হচ্ছে আরো দুটি বাংলা চলচ্চিত্র। এরমধ্যে আছে গেল বছরে মুক্তি পাওয়া ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’এবং অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘ডুব’। ছবি দুটি দেখানো হচ্ছে যথাক্রমে স্পেশাল ও নেটপ্যাক ক্যাটগরিতে।

Tags: ইমপ্রেসকালের পুতুলডুবফারুকীবার্সেলোনাভুবন মাঝিলিড বিনোদন
Previous Post

৩ হাজার টাকার জন্য গৃহবধূ খুন!

Next Post

কালি কিন্তু ক্ষমতাসীনদের মুখেও লাগছে!

Next Post
কালি

কালি কিন্তু ক্ষমতাসীনদের মুখেও লাগছে!

পরিবহন ধর্মঘট: মুখে কালো মবিল মেখে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT