চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনাকে জয়ের মুখ দেখালেন পিকে, বায়ার্ন উড়ছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 পূর্বাহ্ন 21, অক্টোবর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেয়ালে আরও বেশি করে পিঠ ঠেকে যাওয়ার আগেই জয়ের মুখ দেখল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে তৃতীয় ম্যাচে এসে পয়েন্টের দেখা পেয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। হারিয়েছে ডায়নামো কিয়েভকে।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বুধবার রাতে ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। একমাত্র গোলটি আবার ডিফেন্ডার জেরার্ড পিকের।

বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে হেরে আসর শুরু করার পর গ্রুপ ‘ই’তে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্টে দুইয়ে বেনফিকা, ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, তলানির ডায়নামোর পয়েন্ট ১।

একই গ্রুপের ম্যাচে রাতে বেনফিকাকে তাদেরই মাঠে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচের ৪৩ মিনিটে লেভান্ডোভস্কি ও ৫২ মিনিটে মুলারের গোল ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যাওয়ার পর প্রতিপক্ষ জালে ঝড় তোলে জার্মান জায়ান্টরা।

ম্যাচের ৭০ মিনিটে লেরয় সানের গোলে শুরু। ৮০ মিনিটে স্বাগতিকদের এভারটন নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়। পরে ৮২ মিনিটে লেভান্ডোভস্কি ও ৮২ মিনিটে সানে গোল করে বড় জয় এনে দেন বাভারিয়ানদের।

এদিকে বার্সা ম্যাচের ৩৬ মিনিটে আনে জয়সূচক গোলটি। জর্ডি আলবার থেকে বল পেয়ে জাল খুঁজে নেন কাতালানদের বহু যুদ্ধের সেনানী পিকে। চলতি আসরে তিন ম্যাচে বার্সার প্রথম গোল যেটি। ওই গোলে নিশ্চিত হয় পূর্ণ তিন পয়েন্ট।

Tags: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিকেবায়ার্নবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল: পুলিশ

Next Post

ম্যানইউর দুর্দান্ত প্রত্যাবর্তনে জয়ী গোলটি রোনালদোর

Next Post
ম্যানইউ ফুটবলাররা গোল উদযাপন করছে, রোনালদো কেন্দ্রীয়ভাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউর দুর্দান্ত প্রত্যাবর্তনে জয়ী গোলটি রোনালদোর

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT