চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা গোলরক্ষকের কাছে ফাঁস হয়েছিল ম্যানইউর কৌশল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 19, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

মার্কাস র‍্যাশফোর্ডের বোকামি দেখে ওলে গানার সলশেয়ার কী করবেন সেটা তিনিই ভালো জানেন। বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের যন্ত্রণা এমনিতেই জ্বালাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড বস যখন জানবেন তার এক শিষ্যের আক্কেলহীন কাণ্ডে প্রশ্নপত্র ফাঁসের মতো ফাঁস হয়ে গিয়েছিল দলের কৌশল, তখন হয়ত চুলই ছিঁড়বেন রেড ডেভিল কোচ!

শুনতে অদ্ভুত ও মজার লাগলেও সত্যিই এমন কাণ্ড হয়েছে বার্সা-ম্যানইউ ম্যাচের দ্বিতীয় লেগে। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে ইউটিউব ও টিভিতে ফাঁস করে দিয়েছে স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক গোল!

ক্যাম্প ন্যুতে ম্যাচের দ্বিতীয়ার্ধ। ম্যানইউ তখন পিছিয়ে ২-০ গোলে। গোলের ফাঁস করা সেই ফুটেজে দেখা যাচ্ছে, প্রতিপক্ষের কৌশল বুঝে বিকল্প ফর্মেশন সাজাচ্ছেন ম্যানইউ কোচ সলশেয়ার। পরে সেই ফর্মেশন চিরকুট আকারে একটা কাগজে লিখে গুঁজে দেন সহকারী কোচ কাইরেন ম্যাককেন্নার হাতে।

পরে ম্যাককেন্নার হাত ঘুরে মার্কাস র‍্যাশফোর্ডের হাতে পড়ে চিরকুট। র‍্যাশফোর্ডের দায়িত্ব ছিল বাকি সতীর্থের ওই ফর্মেশন বুঝিয়ে দেয়া। কিন্তু ইংলিশ ফরোয়ার্ড সেই কাগজ হাতে নিয়ে কয়েকমিনিট মাঠে দৌড়ালেন। এক পর্যায়ে জেরার্ড পিকের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠেই ফেলে দেন চিরকুটটটি।

কখন যে হাত থেকে সেই চিরকুট পড়ে গেছে তা টেরও পাননি র‍্যাশফোর্ড। কিছুক্ষণ পর সেই চিরকুট কুড়িয়ে পান বার্সা গোলরক্ষক টের স্টেগেন। ব্যাস তাতেই কেল্লাফতে!

ম্যাচের শুরুতে ম্যানইউ ৪-৩-১-২ ফর্মেশনে খেললেও দ্বিতীয়ার্ধে ফর্মেশন বদলে ৪-৪-২ করে দেন সলশেয়ার। কোন ফর্মেশনে কে খেলবেন সেটাও উল্লেখ করা ছিল কাগজে। অর্থাৎ, কুড়িয়ে পাওয়া কাগজের মাধ্যমে ম্যানইউর দ্বিতীয়ার্ধের সমস্ত কৌশল ফাঁস হয়ে যায় টের স্টেগেনের কাছে।

ফর্মেশন বদলে অবশ্য খানিকটা লাভই হয়েছে রেড ডেভিলদের। বার্সার গোলের পরিমাণটা একটু কমানো গেছে। যেখানে প্রথম ৪৫ মিনিটে মেসির জোড়া গোলে ২-০তে এগিয়ে ছিল বার্সা, সেখানে পরের ৪৫ মিনিটে কেবল গোল করেছেন ফিলিপে কৌতিনহো!

Tags: বার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

তৌসিফের ‘বদ অভ্যাসে’ বিরক্ত তানজিন তিশা!

Next Post

রাণী ভবানীর স্মৃতি বিজড়িত রাজবাড়ি

Next Post

রাণী ভবানীর স্মৃতি বিজড়িত রাজবাড়ি

কলঙ্ক: প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই হোঁচট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT