চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা আমাকে মূল্য দেয়নি: রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রোনাল্ডো ও বার্সেলোনা কর্মকর্তার সাক্ষাৎ, ফুটবল আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র এক মৌসুম ছিলেন বার্সেলোনাতে। সেই মৌসুমেই রেকর্ড ভেঙে করেছিলেন একাকার। ৪৯ ম্যাচে ছিল ৪৭ গোল, যার ৩৪টি লা লিগায়। তৎকালীন ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বানিয়ে ন্যু ক্যাম্পে আনার পর রোনাল্ডো নাজারিওকে পরের মৌসুমেই ছেড়ে দিয়েছিল বার্সা। কেন? ব্রাজিলিয়ান কিংবদন্তির দাবি, ক্লাবটির হেঁয়ালি আচরণ আর সঠিক মূল্য দিতে না জানার কারণে স্পেন ছাড়তে হয় তাকে!

ডাচ ক্লাব পিএসভির হয়ে দুই মৌসুমে ৫৪ গোল করার পর রোনাল্ডোকে দলে নেয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল বার্সা ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। শেষ পর্যন্ত জয় হয় বার্সারই। ১৯৯৬ সালের গ্রীষ্মে তখনকার ফুটবল দলবদলের রেকর্ড ১৯.৫ মিলিয়ন ডলারে ব্রাজিল ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী বার্সা।

এসেই নিজের মূল্য দারুণভাবে বুঝিয়ে দেন রোনাল্ডো। কাতালান ক্লাবটিকে জেতান উয়েফা কাপ উইনার্স কাপ, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগায় ৩৪ গোল করে নিজের শোকেসে ঢোকান পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডেন সু’র ট্রফি।

প্রথম মৌসুমে দলকে তিন শিরোপা জেতানোর পর রোনাল্ডোর চুক্তি নবায়ন এক প্রকার ঠিকই ছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ২০০৬ সাল পর্যন্ত রেখে দেয়ার পরিকল্পনা করেছিলেন সেসময়কার বার্সা সভাপতি জোসেপ লুইস নুনিয়েজ। চুক্তি হচ্ছে এমনটা জেনে ব্রাজিলে ছুটি কাটাতে চলে যান রোনাল্ডো। পাঁচদিন পরেই তাকে ফোনে জানানো হয়, ‘চুক্তির শর্তগুলো অস্বচ্ছ। তাই চুক্তি আর হচ্ছে না!’

এই ঘটনার এক সপ্তাহ পরেই দ্বিতীয়বারের মতো দলবদলের রেকর্ড গড়ে ২৭ মিলিয়ন ডলারে ইন্টারে পাড়ি জমান এ কিংবদন্তি। ডিয়েগো ম্যারাডোনার পর তিনিই দ্বিতীয় ফুটবলার যার নামের পাশে আছে পরপর দুই দলবদলের রেকর্ড!

কিন্তু কেনো রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাড়ায়নি বার্সা সে বিষয়টি এখন পর্যন্ত অস্বচ্ছই রয়ে গেছে। ডিএজেডএনের সঙ্গে সাক্ষাৎকারে পুরো দায়টা সাবেক ক্লাবের কাঁধেই চাপিয়েছেন তিনি।

‘নতুন চুক্তির খুব কাছেই চলে গিয়েছিলাম। সব ঠিক আছে ভেবেই আমি ব্রাজিলে চলে গিয়েছিলাম ছুটি কাটাতে। বার্সাতেই থাকতে চেয়েছিলাম।’

‘কিন্তু পাঁচদিন পর আমাকে ফোন দিয়ে জানানো হল চুক্তি আর হচ্ছে না। এখানে আমার কিছু করার ছিল না। আমি থাকতেই চেয়েছিলাম। কিন্তু ক্লাব আমাকে মূল্য না দেয়ায় কিছুই করার ছিল না।’

বার্সা ছাড়ার পর ইন্টার মিলান ঘুরে ২০০২ বিশ্বকাপ জয়ের পর আবারও স্পেনে ফেরেন রোনাল্ডো। এবার বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। বার্সার উল্টোপিঠে রিয়ালের প্রশংসাই করেছেন সাবেক এ তারকা।

‘রিয়ালে যোগ দিয়েছিলাম কারণ সেখানে আমি খেলতে চেয়েছি। আমার জাতীয় দল সতীর্থ রবার্তো কার্লোস তাদের হয়ে খেলতো। সে প্রতিবারই বলতো রিয়াল কতবড় ক্লাব। আমি এখানে এসে দেখলাম তার কথার চেয়ে এই ক্লাব সত্যিই কত বিশাল! ’

Tags: বার্সেলোনারোনাল্ডো নাজারিও
Previous Post

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা উদ্ধার

Next Post

আইসিসি মিটমাট করে দিয়েছে, খেলোয়াড়দের শাস্তি প্রসঙ্গে আকবর

Next Post
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা বিতর্কিত আচরণে ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি মিটমাট করে দিয়েছে, খেলোয়াড়দের শাস্তি প্রসঙ্গে আকবর

টাঙ্গাইলে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT