চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় আরও দুই বছর থাকবেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা লিওনেল মেসি বার্সেলোনায় থাকছেন আরও দুই বছর. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় আরও দুই বছর থাকতে পারেন লিওনেল মেসি, এমন ইঙ্গিত ক্লাবটির কিংবদন্তি রিভালদোর। এ দুবছরে বার্সার ভবিষ্যৎ ভাবা হচ্ছে যাকে, সেই আনসু ফাতিকে প্রতিষ্ঠিত করার জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাহায্য চাইছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার।

হতাশাজনক ২০১৯-২০ মৌসুম শেষের পর বার্সায় আর থাকতে চাননি মেসি। ছাড়তে চেয়েছেন স্পেন। শেষ পর্যন্ত আরেকটা মৌসুম থেকে যাওয়ার ব্যাপারে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে রাজি হয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। ২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ন্যু ক্যাম্পে তাকে আর দেখা যাবে কিনা সেটা এখন বড় প্রশ্ন।

২০২১ সালের পর মেসিকে আরও দুবছর হয়তো ন্যু ক্যাম্পে দেখা যেতে পারে। আগামী বছরের শুরু থেকে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আলোচনায় বসবেন ক্লাবের পরিচালকরা। রিভালদোর বিশ্বাস সেই আলোচনায় কাজ হতে পারে। হয়তো চ্যালেঞ্জ নিয়ে আরও কয়েকটা মৌসুম প্রিয় ন্যু ক্যাম্প মাতাতে দেখা যেতে পারে এলএম টেনকে। সঙ্গে লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালের বিদায়ের বিষয়টিও মাথায় রাখতে অনুরোধ করেছেন এ কিংবদন্তি।

‘সুয়ারেজ ও ভিদালের বিদায়ের পর গণমাধ্যম ভাবছে আগামী মৌসুমেই মেসি ক্লাব ছাড়বে। আমি মনে করি তার থেকে যাওয়ারও অনেক কারণ আছে।’ বেটফেয়ারকে এমন বলেছেন রিভালদো।

‘সে ড্রেসিংরুমে আরও নতুন বন্ধু তৈরি করতে পারে। আর আমাদের ভুলে যাওয়া চলবে না যে ২০২১ সালে নতুন নির্বাচন আছে, যা পরিস্থিতি পাল্টে দিতে পারে।’

‘আমরা জানি না মেসি ও বর্তমান প্রেসিডেন্টের সম্পর্কটা কেমন। সুতরাং অপেক্ষা করে দেখা যাক সে মন পরিবর্তন করে আরও দুইটা মৌসুম থেকে যায় কিনা।’

বার্সার ১৭ বছর বয়সী তরুণ তারকা আনসু ফাতিকে প্রতিষ্ঠিত করতেও মেসিকে প্রয়োজন বলে মনে করেন রিভালদো, ‘আনসু ফাতি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছে, তার রিলিজ ক্লজ এখন ৪০০ মিলিয়ন ইউরো। তরুণ স্প্যানিয়ার্ড এখন ক্লাবের ভবিষ্যৎ।’

‘বার্সার এখন এমন খেলোয়াড়দের দরকার যারা মাঠে দায়িত্ব নিতে জানে, আর খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। ফাতির নামের পেছনে বড় ক্লজ থাকার মানে হল বার্সার তাকে নিয়ে বড় স্বপ্ন আছে যে, সে একদিন বড় খেলোয়াড় হবে। একদিন হয়তো তাকে মেসি কিংবা বড় খেলোয়াড়দের সঙ্গে তুলনা করা হবে।’

Tags: বার্সামেসিরিভালদোলিড স্পোর্টস
Previous Post

ইউনুছ আলীকে দুই সপ্তাহ মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

Next Post

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডেটা প্ল্যান চালু বাংলালিংকের

Next Post
বাংলাদেশে বাংলালিংকের অ্যান্ড্রয়েড ডেটা প্ল্যানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডেটা প্ল্যান চালু বাংলালিংকের

প্রবাসীদের ভিড় ও বৃষ্টি উপেক্ষা করে সৌদি দূতাবাসে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি দূতাবাসে প্রবাসীদের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT