চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ‘বাসরে’ সাপ ঢুকাতে পারবেন আলভেজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

আলভেজ চলে যাওয়ার পর বার্সার ডান রক্ষণ ‘বেহুলার বাসর ঘর’। অহরহ বিপদের দেখা মেলে এই অঞ্চলে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে দিবালা আর হিগুয়েনকে দিয়ে গোল করাতে ভূমিকা রাখতে হবে ওই আলভেজকে। আলভেজ কি প্রস্তুত?

প্রচণ্ড আক্ষেপ নিয়ে বার্সেলোনা ছেড়েছিলেন দানি আলভেজ। আক্ষেপ আছে বার্সারও। আলভেজের বিদায়ের পর তার যোগ্য উত্তরসূরি খুঁজে পায়নি কাতালান দলটি।

আলভেজ বার্সেলোনা থেকে বিদায় নিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। আর কাতালান দলটির হয়ে জিতেছিলেন ২৩টি শিরোপা, যার মাঝে আছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ আর ছয়টি লা লিগা শিরোপা। ইনিয়েস্তা, জাভিদের ভিড়ে তার পাসেই সবচেয়ে বেশি গোল করেছিলেন মেসি। ডিফেন্ডার হয়েও রাইটব্যাক দিয়ে মেসিকে গোল করিয়েছেন ডিফেন্স চেরা পাসে। তার পাস থেকেই ৪২টি গোল করেছেন ক্ষুদে জাদুকর যা জাভি কিংবা ইনিয়েস্তাদের দেয়া পাসের থেকেও বেশি। সেই দানি আলভেজকেই কিনা ক্লাবে রাখার জন্য কোনও আগ্রহ দেখায়নি বার্সা কর্তৃপক্ষ!

তাই ক্ষোভের সাথেই বিনা-ট্রান্সফার ফিতেই যোগ দিয়েছিলেন জুভেন্টাসে।

বার্সা থেকে বিদায় নিয়েই সাবেক ক্লাব কর্তৃপক্ষকে ধুয়ে দিয়েছিলেন আলভেজ। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যারা বার্সেলোনাকে চালায় তারা জানেই না কীভাবে একজন খেলোয়াড়ের সঙ্গে আচরণ করতে হয়। এরা হলো মিথ্যুক আর অকৃতজ্ঞ।’

আলভেজের বিপক্ষে খেলতে নেমে আবেগে ভাসতে পারেন মেসিও। ব্রাজিলিয়ান রাইটব্যাক যখন বার্সা থেকে বিদায় নিয়েছিলেন তখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন মেসিই। বলেই বসেছিলেন, ‘তার মত একজন খেলোয়াড় পাওয়া সত্যিই খুব কঠিন।’

কঠিন কী সহজ তা মঙ্গলবার রাতেই টের পেয়ে যেতে পারে বার্সেলোনা!

Tags: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা
Previous Post

মহাকাশে যাবেন ব্র্যাড পিট

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত জল্লাদ রাজু

Next Post

জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত জল্লাদ রাজু

নওয়াজউদ্দিন সিদ্দিকী

ফিল্মফেয়ারের বিরুদ্ধে নওয়াজউদ্দিনের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT