চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার পরিণতি নিয়ে এল ক্ল্যাসিকোতে নামবে রিয়ালও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 পূর্বাহ্ন 16, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

আগের রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে বার্সেলোনা ড্র করে ফেরায় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে থেকে বুধবারের এল ক্ল্যাসিকোতে নামার। কিন্তু জিনেদিন জিদানের শিষ্যরা রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের পরিণতিই ডেকে এনেছে। করিম বেনজেমার যোগ করা সময়ের গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে ফিরেছে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে।

সোসিয়েদাদের মাঠে ২-২ গোলে পয়েন্ট খুইয়েছিল বার্সা। ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ ব্যবধানে ফলাফলের একই পরিণতি রিয়ালের। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে দুদলই নামছে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে।

রিয়াল ড্র করায় পয়েন্ট টেবিলে আর হেরফের হয়নি। লাল লিগায় ১৬ রাউন্ড শেষে ৩৫ পয়েন্ট জমিয়ে টেবিলের দুইয়ে মাদ্রিদিস্তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট বার্সারও, তবে গোলপার্থক্যে টেবিলের শীর্ষে কাতালান জায়ান্টরা।

যাদের কাছে পয়েন্ট হারাল দুদল, তাদের একদল ভ্যালেন্সিয়া এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে। আরেকদল সোসিয়েদাদ ২৮ পয়েন্টে টেবিলের ছয়ে।

প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮ মিনিটে পিছিয়ে পড়েছিল রিয়াল। ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন কার্লোস সোলের। পরে যোগ করা সময়ে রিয়ালের জন্য মহামূল্যবান এক পয়েন্ট আনা গোলটি করেন করিম বেনজেমা।

Tags: এল ক্ল্যাসিকোবার্সা-রিয়াললিড স্পোর্টস
Previous Post

ধিক তারে শতধিক!

Next Post

বিজয় দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

বিজয় দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উৎসবে-উচ্ছ্বাসে বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT