চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার নেইমার-মার্টিনেজ স্বপ্নে লাগাম টানবে লা লিগা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 15, মে 2020
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবলার মার্টিনেজ বার্সেলোনা ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মৌসুমে ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজকে বার্সেলোনার কেনার স্বপ্ন নতুন নয়। করোনা পরিস্থিতিতে ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের দাম খানিকটা পড়ে যাওয়ায় সম্ভাবনাও জেগেছে। কাতালানদের সামনে সুযোগ, তাতে ছাই দেয়ার মতো করে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়েছেন, আসছে মৌসুম থেকে খেলোয়াড় কেনা-বেচার আইন কঠিন হতে চলেছে। চাইলেই যত খুশি অর্থ খরচ করে মার্টিনেজকে কিনতে পারবে না বার্সা!

লা লিগা প্রধান জানিয়েছেন, বড় ক্লাবগুলোকে যেভাবে ইচ্ছে খরচ করতে দেয়া হবে না এবং প্রয়োজনে খেলোয়াড় কিনতে বাধা দেয়া হবে।

বার্সার অভ্যন্তরীণ সূত্র ধরে ইএসপিএন এফসি জানিয়েছে, আগামী মৌসুমে মার্টিনেজের পাশাপাশি জুভেন্টাস মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকেও কিনতে চায় ক্লাবটি।

সেই ইচ্ছার কথা জানতে পেরেই তেবাস হুঁশিয়ারি দিয়েছেন, ‘আমরা ক্লাবগুলোর আর্থিক লেনদেনের দিকে চোখ রাখছি। যেসব ক্লাব সীমার বাইরে গিয়ে খেলোয়াড় ধরে রেখেছে, তাদের খেলোয়াড় ছাড়তে বাধ্য করা হবে।’

‘এর ফলে একটা প্রভাব তৈরি হবে। ক্লাবগুলো নিজেদের একাডেমির দিকে নজর দেবে এবং খেলোয়াড়দের বেতন কমাতে বাধ্য হবে। যেভাবে খুশি খরচ করতে দেয়া হবে না, অসম্ভব।’

খেলোয়াড় কেনা, বেতন, কোচ, একাডেমি- সব মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে বার্সার খরচের পরিমাণ পৌঁছেছিল ৬৭১ মিলিয়ন ইউরোতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খরচ ছিল সেখানে ৬৪১ মিলিয়ন। বার্সা আশা করেছিল তাদের আয় দাঁড়াবে মৌসুম শেষে ১ বিলিয়ন ডলারে। করোনার কারণে সেই স্বপ্ন এখন হুমকির মুখে।

ইএসপিএন জানাচ্ছে, চলতি মৌসুমের থেকে আগামী মৌসুমে অন্তত ২০০ মিলিয়ন খরচ করার সামর্থ্য হারিয়েছে বার্সা। ক্ষতি পুষিয়ে উঠতে হাত দিতে হচ্ছে খেলোয়াড়দের বেতন কাটছাঁটে, ৭০ শতাংশ বেতন কম দেয়া হচ্ছে তাদের।

গত মাসে তেবাস জানান, পিএসজি থেকে নেইমার কিংবা ইন্টার থেকে মার্টিনেজকে কেনার মতো সামর্থ্য অন্তত ২০২০-২১ মৌসুমে হবে না বার্সার। এরপরও ক্লাবটি দলবদলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার জানিয়েছেন, খেলোয়াড় অদলবদল কিংবা সৃজনশীল উপায়ে দলবদল সারতে চান তারা।

তেবাস জানিয়েছেন, ক্লাবগুলোর দলবদলে কড়া নজর রাখবে লা লিগা। খেলোয়াড় কেনার নামে অতিরিক্ত অর্থ ঢালা হলে পরিণাম মোটেও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Tags: নেইমারবার্সামার্টিনেজলা লিগালিড স্পোর্টস
Previous Post

পৃথিবীতে স্থায়ী হয়ে যেতে পারে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায়ের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায়ের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা কীভাবে ‘আশীর্বাদ’ হয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT