চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার জার্সিতে ইনিয়েস্তার শেষ ফাইনাল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 21, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

সবকিছুরই শেষ আছে। এ অমোঘ সত্য মেনেই যেন বার্সেলোনার হয়ে ধীরে ধীরে শেষের পথে এগিয়ে চলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ মিডিয়ায় জোর গুঞ্জন, চলতি সপ্তাহেই স্পেন ছাড়তে পারেন বার্সা অধিনায়ক। তার উড়াল গন্তব্য চীন। আর এমনটা ঘটলে শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালটাই কাতালানা জার্সিতে হতে যাচ্ছে ইনিয়েস্তার শেষ ফাইনাল।

বার্সার বিখ্যাত যুব একাডেমি লা মেসিয়ার হয়ে ১৯৯৬ সালে মাত্র ১২ বছর বয়সে পথ চলা শুরু। ২০০৪-০৫ মৌসুমে মূল দলে নিয়মিত হন। এই ২২ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করার দ্বারপ্রান্তে ইনিয়েস্তা। চীনের তিয়ানজিন কোয়ানজিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় পাকাপাকি। আর সেটা হয়ে যেতে পারে এ সপ্তাহেই।

আগেই বলেছেন, যখন মনে করবেন বার্সাকে আর কিছুই দেয়ার নেই তখনই ছেড়ে যাবেন। সত্যিই বার্সার হয়ে আর কিছু জেতার নেই ইনিয়েস্তার। জাতীয় দল ও ক্লাবের হয়ে সমস্ত শিরোপার স্বাদ পাওয়া হয়ে গেছে তার। বার্সা তাকে সে সম্মানটুকু দিয়েছে, তাতে চাইলেই প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ারটা শেষ করতে পারতেন। ৩৩ বছর বয়সী কিংবদন্তির সঙ্গে বার্সা আজীবন চুক্তি করেছে। কিন্তু প্রিয়ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা ইনিয়েস্তার একান্তভাবেই নিজের।

শনিবার রাতে যদি সেভিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারেন ইনিয়েস্তা, তবে ক্লাবের হয়ে এটি হবে তার ৩১তম শিরোপা। অবশ্য সমান শিরোপা হবে মেসিরও। দুজনেরই জেতা হয়েছে সমান ৩০টি ট্রফি।

লা লিগাতেও শিরোপা জয়ের একদমই দ্বারপ্রান্তে বার্সা। ২৯ এপ্রিল দেপার্টিভো লা করুনার বিপক্ষে জয় পেলেই লিগ শিরোপা ঘরে উঠবে দলটির। কিন্তু লিগের নিয়ম অনুযায়ী শেষ ম্যাচ মাঠে না গড়ানো পর্যন্ত শিরোপা হাতে তুলে দেয়া হয় না। যদি সেই ম্যাচের আগেই চীনে উড়াল দেন ইনিয়েস্তা, শেষবারের মত ছোঁয়া হবে না লা লিগা শিরোপাও।

তবে লা লিগা কর্তৃপক্ষ চাইলে শেষ ম্যাচের আগেই শিরোপা উৎসব সারতে পারবে বার্সা। তাহলে ইনিয়েস্তার নামের পাশে যোগ হবে আরেকটি শিরোপা। না হলে আরেকটি বিকল্পও আছে। বার্সায় যোগ দেয়ার পরও উড়ে গিয়ে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের সঙ্গে শিরোপা উৎসবে যোগ দিয়েছিলেন পাউলিনহো। ইনিয়েস্তা চাইলে সেভাবেই বার্সার সঙ্গে শেষবারের মত মাততে পারেন শিরোপা উৎসবে।

Tags: আন্দ্রেস ইনিয়েস্তালিড স্পোর্টস
Previous Post

জার্মানিতে আসছে ফেসবুকে নির্বাচনী ফিচার

Next Post

৩৫ বছর পর চালু সৌদি আরবের সিনেমা হল

Next Post

৩৫ বছর পর চালু সৌদি আরবের সিনেমা হল

বিভিন্ন সময়ে ভিসির অপসারণ দাবি করতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ভিসিদের নিয়ে এতো বিতর্ক কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT