চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কড়া হেডমাস্টার কোম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
অন্ধকার রঙের সানগ্লাস পরা ব্যক্তি গাড়ির ভিতরে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কোচ এলে আসে পরিবর্তন। সেই পরিবর্তন কখনো ক্লাবের জন্য মঙ্গলের আবার কখনো ভেঙে ফেলে পুরনো নিয়ম-কানুন। রোনাল্ড কোম্যান কোচ হওয়ার পর বার্সার খেলায় কী পরিবর্তন এলো সেটা টের পাওয়া যাবে মৌসুম শুরুর পর। আপাতত অনুশীলনে বেশ একটা স্বকীয়ভাব এনেছেন ডাচ কোচ।

কোম্যানের আগে যিনি বার্সার দায়িত্বে ছিলেন, সেই কিকে সেতিয়েনের ট্রেনিং সেশন ঠিক বড় ক্লাবসুলভ না এমন অভিযোগ একটা সময় প্রকাশ্যেই করতেন খেলোয়াড়রা। বায়ার্ন মিউনিখ, লিভারপুলের ট্রেনিং সেশনে যেখানে খেলোয়াড়রা হাড় কাঁপানো খাটুনি খাটতেন, বার্সার অনুশীলন ঠিক তেমনটা হচ্ছিল না বলে অভিযোগ ছিল সিনিয়র খেলোয়াড়দের।

বার্সার কোচ হয়েই অনুশীলনের সময় বাড়িয়ে দিয়েছেন কোম্যান। ধরন অনেকটা এমন, এই অনুশীলনের উপরই নির্ভর করছে বাঁচা-মরা। প্রতিটি অনুশীলন সেশনের সময় বেড়েছে এক থেকে দেড় ঘণ্টা। সঙ্গে বেড়েছে পরিশ্রমও। ফলাফলে কী মিলবে তা নিয়ে আপাতত কোম্যানের মাথাব্যথা নেই। খেলোয়াড়দের দৌড়ানো বাধ্যতামূলক করে দিয়েছেন তিনি।

সময়ের ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করে দিয়েছেন কোম্যান। অনুশীলন শুরুর অন্তত এক ঘণ্টা আগে আসতে বলা হয়েছে খেলোয়াড়দের। যদি অনুশীলন শুরু হয় সকাল ৯টায় তাহলে ঠিক সে সময়ই তাদের মাঠে থাকতে হবে, এর সেকেন্ড পরেও না।

কোচের প্রতি শ্রদ্ধার বিষয়টি সেতিয়েন আমলে অনেকটা হারিয়ে বসেছিলেন বার্সার খেলোয়াড়রা। সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করছেন নতুন কোচ। এমনকি খেলোয়াড়দের সঙ্গে কৌশল বোঝানোর সময় একজন কথা বলায় বেশ বিরক্তও নাকি হয়েছেন বার্সারই সাবেক এ খেলোয়াড়!

Tags: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদললা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

ইউএনও’র ওপর হামলার নেপথ্যে যারাই থাকুক শাস্তি হবে: প্রধানমন্ত্রী

Next Post

এসএমই ফাউন্ডেশনের দায়িত্বে অধ্যাপক মাসুদুর রহমান

Next Post
অধ্যাপক মাসুদুর রহমানের পোর্ট্রেট ছবি, এসএমই ফাউন্ডেশনের দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই ফাউন্ডেশনের দায়িত্বে অধ্যাপক মাসুদুর রহমান

কম্পিউটার কোডের ডিজিটাল ডেটা স্ট্রিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কলাম লিখে রোবট বলল, ভয়ের কিছু নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT