চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে দুই প্রশ্নের মুখে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 11, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে দুটি প্রশ্নের সামনে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে তারা ৩-০ গোলে এগিয়ে। তাই বেশি চিন্তা নেই। ৩-০ পাল্টে দেয়ার নজিরও খুব একটা নেই। যদিও আগের রাতে বার্সেলোনার বিপক্ষে প্রায় একই রকম পরিসংখ্যান উল্টে দেখিয়েছে ইতালিরই আরেক দল রোমা। তবে রিয়াল তাদের টানা আট নম্বর সেমিফাইনাল খেলার ব্যাপারে নিশ্চিত। আর এই কারণেই গুরুত্ব পাচ্ছে অন্য প্রশ্ন।

এক নম্বর প্রশ্ন, গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে অভিনন্দনে ভরিয়ে দিয়েছিল তুরিনের গ্যালারি, জিয়ানলুইজি বুফোনকেও কি একইভাবে অভিনন্দনে ভরিয়ে দেয়া উচিত? কারণ বার্নাব্যুতে এটাই হতে যাচ্ছে বুফোর শেষ ম্যাচ।

দুই নম্বর, লা লিগার এল ক্লাসিকোর আগে যদি বার্সেলোনা শিরোপা জিতে যায়, তাহলে বার্নাব্যুতে খেলতে এলে মেসি-সুয়ারেজদের কি গার্ড অফ অনার জানানো উচিত?

প্রথম প্রশ্নে অধিকাংশই সর্বকালের সেরা গোলকিপারদের একজন বুফোকে অভিবাদন জানানে তৈরি। কিন্তু দ্বিতীয় প্রশ্নে মেসিদের গার্ড অফ অনার জানানোর পক্ষে ভোট কম। যারা বিরোধী, তাদের মধ্য রয়েছেন জিনেদিন জিদান ও সার্জিও রামোসের মত লোক।

স্প্যানিশ ফুটবলে বিজয়ীদের জন্য গার্ড অফ অনার পুরনো নিয়ম। কিন্তু জিদান প্রশ্ন তুলেছেন, ক্লাব বিশ্বকাপ জেতার পর বার্সা কেন তাদের সেটা দেয়নি। আর রামোসের বক্তব্য, বার্সেলোনাকে গার্ড অফ অনার না জানানো মানেই তাদের অসম্মান করা নয়। তবে জিদান অবশ্য বার্সার নিন্দা করার পরও পুরনো রীতি ফিরিয়ে আনার পক্ষপাতী।

স্বাভাবিক কারণেই জুভ-রিয়াল ম্যাচে আলোচনার কেন্দ্রে বুফোন এবং রোনালদো। ধরেই নেয়া হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে এটাই বুফোনের শেষ ম্যাচ হতে চলেছে। আর রোনালদোকে নিয়ে প্রশ্ন, তিনি চ্যাম্পিয়ন্স লিগে টানা এগার ম্যাচে গোল করতে পারবেন তো? এটা তার ক্যারিয়ারে দেড়শতম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। তবে এই দুই প্রশ্নের মাঝে বার্সা-রোমা ম্যাচের প্রশ্নটা একটু হলেও ঘুরে ফিরে আসছে রিয়াল-জুভ লড়াইতে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ অতিরিক্ত সচিব

Next Post

এই সময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের

এই সময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত: ওবায়দুল কাদের

চমকে দেয়া ‘দেবী’র প্রথম দর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT