চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্তেমেউকে ‘গদিচ্যুত’ করার দ্বারপ্রান্তে বার্সা সমর্থকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা সমর্থকরা গদিচ্যুতের জন্য উদ্বিগ্ন, বার্সেলোনা পতাকা ও স্প্যানিশ পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাস্থা ভোটের জন্য প্রয়োজন ১৬,৫২১টি স্বাক্ষর। করোনার মাঝেও বার্সেলোনা সমর্থকরা ২০,৭৩১টি সংগ্রহ করে বুঝিয়ে দিয়েছে সভাপতি হিসেবে ন্যু ক্যাম্পে আর কোনো কদর নেই জোসেপ মারিয়া বার্তেমেউয়ের। স্মারকলিপিতে স্বাক্ষরের মাধ্যমে এখন বার্তেমেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করতে পারবে ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকরা।

শেষ কয়েক মৌসুমের বিবর্ণ পারফরম্যান্স, অকার্যকর দলবদল, আর খেলোয়াড়দের সঙ্গে বিবাদ; সবমিলিয়ে সমর্থকদের কাছ থেকে দিন দিন সমর্থন হারাচ্ছিলেন বর্তমান সভাপতি বার্তেমেউ।

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হার আর ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির দল ছাড়ার ইচ্ছার ঘোষণার পর ধৈর্য হারায় সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই বার্তেমেউকে ক্লাব থেকে তাড়াতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামে বার্সার একদল নিবন্ধিত সমর্থক।

ক্লাবের নিয়ম অনুযায়ী সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য অন্তত ১৬,৫২১ জন নিবন্ধিত সমর্থকের স্বাক্ষর প্রয়োজন। যদি সেটি সংগ্রহ হয়েই যায়, সেসব বার্সার বোর্ডের কাছে জমা দিতে হবে। পরে ক্লাবের পক্ষ থেকে স্বাক্ষরের কয়টি বৈধ আর কয়টি অবৈধ সেগুলো পর্যালোচনা করা হয়।

সাধারণত কমপক্ষে ১০ ও সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে এসব স্বাক্ষরের বৈধতা বিবেচনা করার পর একটি স্মারকলিপি তৈরি করে ক্লাবের সদস্যরা কী চান সেটা ৪০ দিনের মধ্যে জানার চেষ্টা করা হবে।

এরপরও বর্তমান বোর্ড যদি নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেয়া যাবে। তাতে যদি দুই-তৃতীয়াংশ ভোট বার্তেমেউয়ের বিপক্ষে যায় তখন নির্ধারিত সময়ের আগেই পদ ছাড়তে হবে তাকে এবং দ্রুত নতুন সভাপতি নির্বাচন হবে।

বার্তেমেউ বিরোধীরা বলছেন, তারা ২০,৭৩১টি স্বাক্ষর এরইমধ্যে সংগ্রহ করে ফেলেছেন। যার মধ্যে ১৬,৫২১টি স্বাক্ষর বৈধ হলেই বার্তেমেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা যাবে। তাতে তার বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ ‘না’ ভোট পড়লেই সঙ্গে সঙ্গে ক্ষমতা ছাড়তে হবে এবং ২০২০ সালের শেষের দিকে হতে পারে ক্লাব নির্বাচন। এমনিতে ২০২১ সালের মার্চে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে বার্সার।

Tags: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিড স্পোর্টসসেঁতিয়েন
Previous Post

সেই বাংলাতেই তৈরী হল সুশান্তের মূর্তি

Next Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য নারী নেত্রীর ছবি, ১৮ সেপ্টেম্বর ২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেড়েছে

শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি, বাংলাদেশি সিনেমার জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার চ্যানেল আইয়ে শাকিব-অপুর ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT