চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারী সিদ্দিকীকে হারানোর এক বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 24, নভেম্বর 2018
in বিনোদন
A A

‘বারী সিদ্দিকী বেশ ক’বার আমাদের বাসার জলসায় এসেছিলেন। বাবার বাসায় একবার। ওঁর আসা মানে আমার অপ্রস্তত হওয়া। সবার সামনে অঝোরে কাঁদা। আমার স্ত্রীর অবস্থাও তথৈবচ। হারমোনিয়ামটি কাছে টেনে তিনি যখন গান শুরু করতেন তখন আমরা শ্রোতারা অন্য ভুবনের বাসিন্দা। আমাদের বাসায় যখন আসতেন তখন তাঁর দাঁড়িটুপি ছিল না। তাঁর সাথে আমার পরিচয় ‘শ্রাবণ মেঘের দিন’ মুক্তি পাওয়ার বছর খানেক আগে। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। বারী সিদ্দিকী, আপনি যেখানেই থাকুন আনন্দে থাকুন।’-বাংলা ফোক গানের কালজয়ী শিল্পী বারীসিদ্দিকীর প্রথম মৃত্যু বার্ষিকীতে এভাবেই তাকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ত্রিশঙ্কু মল্লিক নামের একজন ভক্ত।

শুধু ত্রিশঙ্কু নয়, বারী সিদ্দিকীর প্রথম মৃত্যু বার্ষিকীতে তাকে এভাবেই স্মরণ করছেন বাংলার হাজারো সাধারণ শ্রোতা ভক্ত।

প্রকৃতির স্বাভাবিক নিয়মে সব মানুষকে একসময় চলে যেতে হয়। এই চলে যাওয়া অবশ্যই কষ্টের, তবে কিছু মানুষের চলে যাওয়ার ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। এমনই একজন গুণী মানুষ বারী সিদ্দিকী।

লাখো শ্রোতার হৃদয়ের মনিকোঠায় বারী সিদ্দিকী ছিলেন লোকগানের অপার ভাণ্ডারে। একখণ্ড হীরকের মতো জ্বলজ্বলে। শুধু কণ্ঠশিল্পী হিসেবে নয়, বাঁশির জাদুকরী সুর তোলার ক্ষেত্রেও বারী সিদ্দিকী ছিলেন অতুলনীয়। মৃত্যুর এক বছর পার হলেও তার গানের শ্রোতা যেন দিনকে দিন আরো বেড়েই চলেছে। এখানেই বোধহয় একজন সৃষ্টিশীল মানুষের সার্থকতা।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে বাঁশি বাজানো বারী সিদ্দিকী। এরপর বেশকিছু গান গেয়ে তিনি পৌঁছে যান সব শ্রেণির শ্রোতার কাছে। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে। ২০১৭ সালের ২৪ নভেম্বর স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ গুণী এই শিল্পী। মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা।

Tags: বারী সিদ্দিকীলিড বিনোদনহুমায়ূন আহমেদ
Previous Post

জয় দেখছে বাংলাদেশ

Next Post

অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস বিষয়ে সতর্কতা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস বিষয়ে সতর্কতা

যেভাবে থ্রিডি ছবি শেয়ার করবেন ফেসবুকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT