চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারাক ওবামা-হিলারি ক্লিনটনের বাসায় বোমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাসা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা প্যাকেটে করে এই বোমা পাঠিয়েছে তা এখনও জানা যায়নি।

গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, বুধবার তাদের বাসা থেকে সন্দেহজনক বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

নিউইয়র্ক টাইমসের বরাতে বিবিসি জানায়, টেকনিশিয়ান তাদের বাসায় প্যাকেটে করে আসা এই বোমা সনাক্ত করেন।

এর দু’দিন আগে সমাজসেবক জর্জ সোরোসেরে নিউইয়র্কের বাসায় বোমা পাঠানো হয়েছিল। তবে কারা এই বোমা পাঠাচ্ছে তা এখনও জানা যায়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, প্রথম যে প্যাকেটটি উদ্ধার করা হয় তাতে হিলারি ক্লিনটনের নাম ও ২৩ তারিখের কথা উল্লেখ ছিলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাসা থেকে দ্বিতীয় প্যাকেটটি উদ্ধার করা হয় এবং তাতে ওবামার ওয়াশিংটনের বাসার ঠিকানা উল্লেখ্য করা ছিলো।

তবে এ বিষয়ে ওবামার মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সেন্ডারস বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে জন প্রতিনিধির উপর সহিংস হামলা চেষ্টার অংশ। তবে এই ধরণের ঘৃণ্য অপরাধকে সহ্য করা হবে না, এই ধরণের জঘন্য অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইন প্রণয়নকারী সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে তারা দু’জনই ডেমোক্রেটিক দলের প্রতিনিধি ছিলেন।

Tags: বারাক ওবামাবোমাসেমি লিডহিলারি ক্লিনটন
Previous Post

শুরু হচ্ছে নিরবের ‘অফিসার রিটার্নস’

Next Post

ব্যাটিংয়ে যুবাদের অনুজ্জ্বল একদিন

Next Post

ব্যাটিংয়ে যুবাদের অনুজ্জ্বল একদিন

জয় দেখছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT