চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 18, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
বারবারা বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ ৯২ বছর বয়সে মারা গেছেন।

পরিবারের এক মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঠিক কী কারণে বারবারা মারা গেছেন এ বিষয়ে স্পষ্টভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে বেশ কিছু সময় ধরেই তিনি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন এবং একটা সময় মেডিকেল চিকিৎসা নিতেই অস্বীকৃতি জানান।

বারবারার ছেলে জর্জ ডব্লিউ বুশও এক বিবৃতিতে নিজেদের শান্ত থাকার কথা জানিয়েছেন।

১৯২৫ সালের ৮ জুন জন্ম হয় বারবারা বুশের। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার বিয়ে হয় ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। দীর্ঘ ৭৩ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তারা।

স্বাক্ষরতার প্রচারক হিসেবে পরিচিত বারবারা বুশ ছিলেন এমন একটি রাজনৈতিক বংশের মায়ের মতো, যে বংশ থেকে আমেরিকা পেয়েছে দু’জন প্রেসিডেন্ট।

বারবারা বুশ
পরিবারের সঙ্গে

বারবারা বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন। তুষার-শুভ্র চুল আর বার্ধক্যেও দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাকে বলা হতো তার পরিবারের ‘সিলভার ফক্স’।

ফার্স্ট লেডি থাকাকালে চিরাচরিত ফার্স্ট লেডিদের ভূমিকা থেকে কিছুটা আলাদা ছিল বারবারা বুশের কর্মকাণ্ড। তিনি ওই সময় নিজ উদ্যোগে বারবারা বুশ ফাউন্ডেশন ফর ফ্যামিলি লিটারেসি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেখানে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বাবা-মা এবং সন্তানরা যেন অন্তত লিখতে পড়তে শেখে, সেই চেষ্টা করা হতো।

বারবারা বুশ
স্বামীর সঙ্গে বারবারা বুশ

বিবৃতিতে জর্জ ডব্লিউ বুশ বলেন, পরিবারের সদস্যরা সবাই শান্ত আছেন। কারণ তারা জানেন তাদের মা শান্তিতে আছেন। ‘বারবারা বুশ ছিলেন একজন অসাধারণ ফার্স্ট লেডি এবং একজন অনন্য নারী, যিনি লাখো মানুষের মাঝে হাস্যরস, ভালোবাসা এবং স্বাক্ষরতা ছড়িয়ে দিয়েছেন।’

বারবারা বুশের মৃত্যুতে যু্ক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন জুড়ে ছড়িয়ে পড়েছে শোক। সবাই তার প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিসেস বুশকে দেশ এবং পরিবারের প্রতি তার গভীর নিষ্ঠার জন্য চিরকাল স্মরণ করা হবে।

বারবারা বুশ
ছেলে জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ২০০৫ সালের এক অনুষ্ঠানে

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা বারবারাকে বর্ণনা করেছেন ‘একটি পরিবারের স্তম্ভ যিনি ছিলেন জনস্বার্থে নিয়োজিত’। তাদের মতে, তিনি ছিলেন নম্রতা ও শিষ্টাচারের এক অসামান্য উদাহরণ, যার চরিত্র আমেরিকান মানসিকতার সবচেয়ে শ্রেষ্ঠ দিকগুলোকে প্রতিফলিত করে।

আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, বারবারা বুশ ছিলেন তার পরিবার, বন্ধু, রাষ্ট্র এবং সমাজসেবাকে সমর্থনের জন্য কঠোর ও নির্ভীক।

Tags: বারবারা বুশ
Previous Post

ছাত্রলীগের ২৯ তম সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

Next Post

১৩ মিনিটের কালবৈশাখীতে পশ্চিমবঙ্গে ১৩ জন নিহত

Next Post
কলকাতা-কালবৈশাখী ঝড়-পশ্চিমবঙ্গ

১৩ মিনিটের কালবৈশাখীতে পশ্চিমবঙ্গে ১৩ জন নিহত

প্রাকৃতিক বৃক্ষ বাড়াতে নানা উদ্যোগ মাতামুহুরিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT