চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হিসেবেও তারা সুপারস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 পূর্বাহ্ন 28, জুন 2015
in বিনোদন
A A

৮০ ও ৯০’র দশকে একটা সময় ছিলো যখন খ্যাতিমান তারকাদের ওপর স্ত্রীর অনুপস্থিতির কারণে সন্তানদের দেখাশুনার দায়িত্ব এলে তাদের মাথায় আকাশ যেন ভেঙ্গে পড়তো। বড় পর্দা কাঁপানো সুপারস্টারদের কেউ কেউ সহজেই তাদের অপারগতার কথা স্বীকারও করেছেন। কিন্তু এখনকার সুপারস্টাররা বাবা হিসেবেও সুপারস্টার হয়ে উঠেছেন।

এ বিষয়ে একবিংশ শতাব্দীর তারকারা সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপন করেছেন। এখনকার সুপারস্টাররা শুধু পর্দায় নয় ব্যক্তিগত জীবনেও বাবা হিসেবেও অনেক বড় সুপারস্টার। স্ত্রী যদি কাজের জন্য ঘরের বাইরেও থাকেন সন্তানদের দেখাশুনা করা তাদের জন্য কোনো সমস্যাই নয়।

এমন বাবার তালিকায় আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিউডের ব্ল্যাক হর্স অজয় দেবগান, ছোট নবাব সাইফ আলী খান, বলিউডের গ্রীক দেবতা ঋত্বিক রওশানসহ আরো অনেকেই। এই বিখ্যাত তারকারা শুধু ঘরেই নয়, হলিডেতে গেলেও তাদের ছোট ছোট ছেলেমেয়েদের খুব ভালো দেখভাল করেন।

শাহরুখ ও আব্রাম: অল্প কয়েকদিনের মধ্যেই আব্রাম খান বলিউড ইন্ডাস্ট্রির আলোচনার মধ্যমণি হয়ে উঠেছে। বাবা শাহরুখ খানতো সারাক্ষণই এই ক্ষুদে তারকার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। আইপিএলের মাঠে কলকাতা নাইটরাইডার্সের প্রতিটি ম্যাচে বাবা-ছেলের প্রাণবন্ত উপস্থিতিও সবার নজর কেড়েছে।

অজয় ও যুগ: সম্প্রতি শাহরুখের সঙ্গে সিনেমার শুটিং এর কাজে বুলগেরিয়ায় গেছেন অভিনেত্রী কাজল। ৪ বছরের ছেলে যুগকে সঙ্গে নিলেও, নিতে পারেননি মেয়ে নিশাকে। কয়েকদিন আগে বাবা দিবসে অজয় তার টুইটারে যুগ ও যুগের অবিরাম পটরপটরকে যে খুব মিস করছেন সেটা লিখে পোস্ট দেন।

ঋত্বিক ও রিহান-রিদান: দুই ছেলেকে নিয়ে লম্বা এক হলিডেতে সাউথ আফ্রিকা গেছেন ঋত্বিক রওশান। আর কেউ যেন বাবা-ছেলেদের এই মজার হলিডেতে বিঘ্ন ঘটাতে না পারে তাই পুরো সময়ট সম্পূর্ণ নেটওয়ার্কের বাহিরে ছিলেন এই সুপারস্টার।

সাইফ আলী খান ও সারা-ইব্রাহীম: কয়েকদিন আগে বলিউডের ছোট নওয়াব সাহেব সাইফ আলী খান বিবি কারিনা ও মেয়ে সারা ও ছেলে ইব্রাহীমের সঙ্গে সময় কাটানোর জন্য লম্বা হলিডেতে গেছেন। আর ফেসবুকে দেওয়া কিশোর ইব্রাহীমের সঙ্গে বেবোর ছবি সত্যিই সবার মন ছুঁয়েছে।

Tags: অজয় দেবগানশাহরুখ খান
Previous Post

কক্সবাজার-চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে মৃতের সংখ্যা

Next Post

২৯ বছর পরে আবার সেই টম ক্রুজ

Next Post

২৯ বছর পরে আবার সেই টম ক্রুজ

আজই একাদশে ভর্তির তালিকা প্রকাশ করা হবে: শিক্ষা সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT