চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ মামলার রায়ে বলিউডের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 10, নভেম্বর 2019
in বিনোদন
A A

শনিবার ভারতের বহুল আলোচিত উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভূমি মালিকানার রায় ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বলিউড তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে। সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন তারা।

রায় ঘোষণার পরে টুইটারে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘এই রায়েই প্রমাণ হয় আমরা সকলে কীভাবে শান্তিতে এবং একসঙ্গে থাকতে পারি। এটাই ভারতের সৌন্দর্য।’

হুমা কোরেশী লিখেছেন, ‘প্রিয় ভারতীয়রা, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করার জন্য অনুরোধ করছি। আমাদের একসঙ্গে সব ক্ষত সারিয়ে ভারতকে এক করতে হবে।’

ফারহান আখতার লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করুন। আপনার পক্ষে যাক বা বিপক্ষে, রায় মেনে নিন। এই বিষয়টি থেকে দেশ মুক্তি পাক। এক হয়ে এগিয়ে যাক।’

ফারাহ খান লিখেছেন, ‘আমার কাছে মন্দির, মসজিদ ও চার্চ সবই ইট-কাঠ-পাথরের বস্তু। প্রার্থনা হৃদয় থেকে আসে। সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। মন্দির-মসজিদ নিয়ে ভাবা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করা উচিত।।’

অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়ে সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে ৫ একর জমি প্রদানের আদেশসহ অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট।

এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত। শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

Tags: ফারহান আখতারফারাহ খানবাবরি মসজিদহুমা কোরেশী
Previous Post

অভিষেকে অমিতের ‍দুর্দান্ত সেঞ্চুরি

Next Post

১৫ বছর পর পাকিস্তানি পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

Next Post

১৫ বছর পর পাকিস্তানি পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

যে বেশি আয় করবে সেই সুপারস্টার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT