চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ: মধ্যস্থতা প্যানেলের প্রস্তাবে দু’পক্ষেরই জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 17, অক্টোবর 2019
in আন্তর্জাতিক
A A

বিতর্কিত বাবরি মসজিদ-রাম জন্মভূমির জমি সংক্রান্ত অযোধ্যা মামলার জট খুলতে সুপ্রিম কোর্টের তৈরি করা মধ্যস্থতা প্যানেল যে প্রস্তাব দিয়েছে, তাতে হিন্দু-মুসলিম দু’পক্ষেরই জয় হবে বলে জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী।

সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী শাহিদ রিজভি বলেন, আমরা মধ্যস্থতাকারী প্যানেলকে আমাদের মতামত দিয়েছি, তবে আদালতে জমা দেওয়া মধ্যস্থতার বিস্তারিত পরিকল্পনা আগেই জানাতে পারি না।তবে পরিকল্পনাটা সবার জন্যই ইতিবাচক, হিন্দু ও মুসলিম উভয়ই খুশি হবে।

এই মধ্যস্থতায় দু’পক্ষই খুশি হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে আইনজীবী শাহিদ রিজভি এনডিটিভিকে বলেন, হিন্দু ও মুসলিম দুপক্ষেরই জয়ের মতো পরিস্থিতি।

এনডিটিভি জানায়, উত্তরপ্রদেশে মন্দির-মসজিদ নিয়ে সংকট তৈরি হওয়া জায়গার দাবি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড এবং জায়গাটি রামন্দিরের জন্য সরকার নিলে তাদের কোনও আপত্তি নেই, সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল।

বাবরি মসজিদের জায়গাটি ছেড়ে দেওয়ার প্রস্তাবের পাশাপাশি ওয়াকফ বোর্ড জানিয়েছে, অযোধ্যায় যে সমস্ত মসজিদ রয়েছে, সেগুলোর সংস্কার করবে সরকার। অন্য যে কোনও জায়গায় মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছে ওয়াকফ বোর্ড। ফলে ১৩৪ বছরের রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে এর ফলে জট কাটতে পারে।

মধ্যস্থতাকারীদের চেষ্টার বিস্তারিত এমন দিনে প্রকাশ হয়, যেদিন সুপ্রিম কোর্ট তার দৈনিক শুনানি শেষ করে এবং মন্তব্য করে, ‘যথেষ্ঠ হয়েছে’।

হিন্দু এবং মুসলিম দুই পক্ষ থেকে দাবি করা হয়, জমিতে ১৬ শতকের নির্মাণ করা বাবরি মসজিদ ছিল। ১৯৯২-এ হিন্দু কর্মীরা সেটি ভেঙে দেন। হিন্দুদের দাবি, ভগবান রামচন্দ্রের জন্মভূমি হিসেবে জায়গাটিতে যে রামমন্দির ছিল, তার ভগ্নাবশেষের ওপরেই সেই মসজিদ গড়ে তোলা হয়েছিল।

মধ্যস্থতাকারী প্যানেলে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লাহ, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পাঞ্চু। মার্চে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং রিপোর্ট জমা দেন।

বাবরি মসজিদ ধ্বংসের পরে সাম্প্রদায়িক উত্তেজনায় সারা ভারতে ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

Tags: অযোধ্যা মামলারাম জন্মভূমি-বাবরি মসজিদসুন্নি ওয়াকফ বোর্ড
Previous Post

জামাল-হামজাদের খবর রাখেন ইনফান্তিনো

Next Post

মাকে খুন করতে বাবাকে সহায়তা করে ছেলে

Next Post

মাকে খুন করতে বাবাকে সহায়তা করে ছেলে

শতভাগ বিদ্যুতের আওতায় আসছে সাগরদ্বীপ মহেশখালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT