চতুর্থ দিনের বোলিং শুরু করা বাংলাদেশকে সাফল্য পেতে শুরুতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরোধ ভাঙার পর মিলছে একের পর এক সাফল্য। নাহিদ রানার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন তারকা ব্যাটার বাবর আজম। খানিক পর সৌদ শাকিলকে ফেরান টাইগার পেসার।
বাবর ১১ রান করে ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের সময় পঞ্চম ও ৮১ রানের সময় ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল। রিজওয়ান ও সালমান জুটি গড়ে একশর কাছে নিয়ে গেছেন দলকে। ৪ উইকেট হাতে রেখে একশ পেরিয়েছে লিড।
রাওয়ালপিন্ডির ২২ গজে থিতু হয়ে যাওয়া ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেটির পরপরই শান মাসুদকে ফেরান নাহিদ রানা।
দলীয় ফিফটি পেরোতেই আঘাত হানেন নাহিদ রানা। শান মাসুদ আউট হওয়ার আগে করে যান ২৮ রান।
২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে ত্ব শুরু করা পাকিস্তানের সংগ্রহ একশোর কাছে গেছে। প্রথম ইনিংস থেকে ১২ রানের লিড পায় স্বাগতিক দল।









