চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফের ফজলুর রহমান বাবুলকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 17, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুলের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম।

ধারাভাষ্যকার কুমার কল্যাণ জানিয়েছেন, ফজলুর রহমান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও শঙ্কা কাটেনি। তার উন্নত চিকিৎসা দরকার। সেটা ব্যয়বহুল।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন ফজলুর রহমান। হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। এনজিওগ্রাম শেষ হওয়ার পর বিশেষজ্ঞ ডাক্তার তাকে বাইপাস করার পরামর্শ দেন।

কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। পরে ৫ ফেব্রুয়ারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ খো খো ফেডারেশনের এই সাধারণ সম্পাদক। সেখানেই বাইপাস সার্জারি হয়।

বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে ফজলুর রহমান বাবুল ভূমিকা রেখেছিলেন। ‘স্বাধীনতার নিউক্লিয়াসে’র একজন সদস্য হিসেবে বাংলাদেশের পতাকা, জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার ও ইশতেহার প্রণয়নের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।

Tags: বাফুফে
Previous Post

আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ করে কৃষি ক্ষেতে ভাইরাস ও ফাঙ্গাস

Next Post

নির্বাচন কমিশনে বিএনপির নেতৃবৃন্দ

Next Post

নির্বাচন কমিশনে বিএনপির নেতৃবৃন্দ

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর সংহতি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT