চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানসালির চার ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সুশান্ত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 18, জুন 2020
in বিনোদন
A A
সুশান্ত ও তার বন্ধুদের ছবি, বলিউড অভিনেতা ও পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নানা বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মাঝেই মামলা দায়ের করা হয়েছে সালমান, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালি এবং করণ জোহর সহ ৮ জনের বিরুদ্ধে।

মুরজ্জফরপুরের আদালতে এই মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা। তার অভিযোগ, ষড়যন্ত্র করে এই আট ব্যক্তি সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। যেটা হত্যার সমান অপরাধ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৯, ১০৬, ৫০৪ ও ৫০৬ ধারা অনুসারে মামলা করা হয়েছে। সাক্ষী রাখা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

তবে এক সূত্র জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালির সাথে এই অভিযোগের কোনো সম্পর্ক নেই। সঞ্জয় লীলা বানসালি সুশান্তকে পছন্দ করতেন। আর সেজন্যই বিভিন্ন সময়ের চারটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিডিউল জটিলতার কারণে বানসালির প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত।

জয়পুরে যখন সঞ্জয় লীলা বানসালির উপরে হামলা করা হয়েছিল, তখন সুশান্ত তার নাম থেকে ‘রাজপুত’ বাদ দিতে চেয়েছিলেন। সেই সময় সঞ্জয়ের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি। তাদের সম্পর্ক খুবই ভালো ছিল।

সূত্র আরও জানিয়েছে, শুধু বানসালি নয়, একতা কাপুরের সঙ্গেও সুশান্তের সম্পর্ক ভালো ছিল। একতা তার ভালো বন্ধু ছিলেন, সুশান্তের কাজের প্রশংসাও করতেন সবসময়। নিজের বেশ কিছু কাজের জন্য সুশান্তকে প্রস্তাবও দিয়েছিলেন।

রবিবার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

Tags: একতা কাপুরসঞ্জয় লীলা বানসালিসালমান খানসুশান্ত সিং রাজপুত
Previous Post

করোনাভাইরাস: দেশে শনাক্তের সংখ্যা লাখ ছাড়ালো

Next Post

মোস্তফা কামাল সৈয়দ: পর্দার নেপথ্যে বরেণ্য মানুষ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তফা কামাল সৈয়দ: পর্দার নেপথ্যে বরেণ্য মানুষ

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে করোনা শনাক্ত ১ লাখ ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT