চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানসালির চার ছবির প্রস্তাব ফিরিয়ে ছিলেন সুশান্ত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 08, জুলাই 2020
in বিনোদন
A A
প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও তার চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। যার ভেতর সম্প্রতি যুক্ত হয়েছে বলিউডের প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নাম।

প্রায় তিন ঘন্টা যাবত বানসালিকে জিজ্ঞাসাবাদের সেই ধারাবাহিকতায় এবার উঠে এসেছে অজানা আরো বেশ কিছু তথ্য।

বানসালির মোট চারটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। যার ভেতর উল্লেখ্য ছিল ‘গোলিওকি রাসলীলা: রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ সহ আরও একটি সিনেমা। তবে সিনেমার সিডিউল মিলাতে না পারায় বানসালির ব্লকবাস্টার হিট তিনটি সিনেমারই প্রস্তাব ফেরাতে হয়েছিল সুশান্তকে।

এমনকি এও জানা গিয়েছে ‘রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে সুশান্তকে মূখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন বানসালি। ‘পদ্মাবত’ সিনেমায় সুশান্ত প্রস্তাব পেয়েছিলেন রতন সিংয়ের চরিত্রটিতে অভিনয়ের। কিন্তু সুশান্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পরবর্তীতে সেই চরিত্রে অভিনয় করেছিলেন শহীদ কাপুর। বানসালির কাছ থেকে চতুর্থ যে সিনেমাটির প্রস্তাব সুশান্তকে দেয়া হয়েছিলো, সেটি পরবর্তীতে আর বাস্তবায়িত হয়নি।

এদিকে সুশান্তের আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অন্যতম মূল হোতা হিসেবে বার বারই নাম আসছে যশরাজ ফিল্মস এর। কারণ মুম্বাই পুলিশ খতিয়ে দেখেছে যে, বলিউডের এই বিখ্যাত প্রোডাকশন হাউজের সঙ্গে সুশান্তের তিনটি ছবি করার চুক্তি ছিলো। যার ভেতর দুটি সিনেমা ‘শুদ্ধদেশি রোমান্স’ ও ‘ব্যোমকেশ বক্সী’ বাস্তবায়িত হয়েছিল। তবে তৃতীয় ছবি ‘পানি’ নিয়েই চলছিলো ঝামেলা।

জানা গেছে, যশরাজ ফিল্মসের সাথে সুশান্তের তৃতীয় ছবি ‘পানি’র জটিলতার কারণে ১১ মাস এই অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। আর সেই সময়েই সঞ্জয়লীলা বানসালি তার সুপারহিট ছবি ‘রামলীলা’ করতে প্রস্তাব করেছিলেন সুশান্তকে। কিন্তু যশরাজের কারণে সেই ছবি করতে পারেননি তিনি। যার ফলে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সুশান্ত।

তবে শুধু বানসালিকে একা নয়, ডাকা হয়েছে শেখর কাপুরকেও। কারণ সুশান্তকে নিয়ে যশরাজের ব্যানারে ‘পানি’ চলচ্চিত্রটি করার কথা ছিলো তার।

Tags: বানসালিরামলীলাসঞ্জয় লীলা বানসালিসুশান্ত সিং রাজপুত
Previous Post

এন্নিও মরিকোনে: সিনেমায় সংলাপের বিকল্প ছিল যার সুর

Next Post

করোনাভাইরাস: লোহাগড়াকে পূর্ণ আইসোলেট করতে মাশরাফীর আহ্বান

Next Post
জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লোহাগড়াকে পূর্ণ আইসোলেট করতে মাশরাফীর আহ্বান

করোনাভাইরাস: হাসপাতালে কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT