চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতাসে ভাসছে বনসাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 25, জানুয়ারি 2016
in পরিবেশ
A A

বনসাই জাপানের একটি প্রাচীন শিল্প, যা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বড় বড় বৃক্ষকে বিশেষ কায়দায় কেটেছেঁটে ছোট চারার আকারে ধরে রাখার জন্য অনেক ধৈর্য ও যত্নের প্রয়োজন। তারপরও যেনো একটা বনসাই আপনার ঘরে এনে দিতে পারে আভিজাত্য এবং প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া।

কিন্তু আপনি যদি প্রাচীনের পাশাপাশি আধুনিকতা আর অভিনবত্বও চান, তবে নিয়ে আসতে পারেন একটি ভাসমান বনসাই।

হয়তো ভাবছেন, বনসাই তো গাছ। গাছ আবার ভাসমান হয় কী করে? কিন্তু এ অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে জাপানের কিয়ুশুর একটি ছোট প্রতিষ্ঠান হোশিনচু। চৌম্বকবিদ্যা ব্যবহার করে ছোট ছোট বনসাইকে বাতাসে ভাসিয়ে রাখার পদ্ধতি উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি, যার নাম রাখা হয়েছে ‘এয়ার বনসাই’।

জেমস ক্যামেরনের ব্যবসাসফল হলিউড মুভি অ্যাভাটারে দেখা ভাসমান পাহাড় আর গাছগুলোরই যেনো ক্ষুদ্র রূপ এই এয়ার বনসাইগুলো।

সিরামিকের তৈরি বৈদ্যুতিক বেদির কয়েক ইঞ্চি ওপরে ছোট্ট ছোট্ট বনসাইগুলো ভেসে থাকে। বনসাইয়ের মূলের দিকে মাটি ও মসের পিণ্ডের মধ্যে থাকে শক্তিশালী চুম্বক। বেদিতেও বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সমমেরু চুম্বক ব্যবস্থা তৈরি হয়।

মাপজোখ করে ততোটুকু শক্তির এবং সেই বিশেষ অবস্থানেই চৌম্বকশক্তি তৈরি করা হয় যাতে বনসাইটি দুই চুম্বকের বিকর্ষণে পড়ে না গিয়ে কতোখানি দূরে গিয়ে ভেসে থাকে।

এয়ার বনসাই এখন জাপানের বাজারের সীমানা ছাড়িয়ে অন্যান্য কিছু দেশেও পাওয়া যাচ্ছে। এছাড়াও বিক্রি হচ্ছে অনলাইনে।

ছোট সংস্করণগুলো দু’শো মার্কিন ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে। এর অনেকগুলোতেই ব্যবস্থা আছে নিজের পছন্দমতো গাছের বনসাই লাগানোর। তুলনামূলক বড় ভার্সনগুলো আপাতত শুধু জাপানেই পাওয়া যাবে।

Tags: বনসাই
Previous Post

ঘরে ঢুকলো ট্রাক, একই পরিবারের ৩ জন নিহত

Next Post

সেরেনার কাছে শারাপোভার টানা ১৮তম হার

Next Post

সেরেনার কাছে শারাপোভার টানা ১৮তম হার

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT