চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় ১৬ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 31, জানুয়ারি 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাণিজ্য মেলায় ১৬ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে। পাশাপাশি মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এবারের মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারি, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে।  

আজ সোমবার রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) আয়োজিত ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এমন আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দিক-নির্দেশনার কারণে কোভিড পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন পাকিস্তানের অধীনে থেকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতি সম্ভব নয়। আজ তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তি পাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার বক্তব্যে বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও এবারের মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সাল নাগাদ দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসাথে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রেক্ষিতে যেসব বাণিজ্য সুবিধা হারাবে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।  চলতি বছর চারটি দেশের সাথ বানিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ চলছে।

এবারের বাণিজ্য মেলা প্রায় দেড় কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) আদায় হয়েছে।

Tags: বাণিজ্য মেলা
Previous Post

‘পরিচয় হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড’

Next Post

ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আগেই প্রস্তুত ছিলাম

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি, কালো জ্যাকেট পরা, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আগেই প্রস্তুত ছিলাম

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বরিশালের জয়ে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বরিশালের দুর্দান্ত জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT