চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডায় পুড়ে ছাই বাণিজ্যিক ভবন

রাজীব দাস by রাজীব দাস
7:07 পূর্বাহ্ন 29, জুন 2016
in বাংলাদেশ
A A

রাজধানীর উত্তর বাড্ডার বহুতল ভবনে আগুনে ঘটনায় পুড়ে গেছে ভবনের হোম অ্যান্ড ডেকোর মার্কেট।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা অপরিকল্পিত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উত্তর বাড্ডার শাহজাদপুরে বহুতল আবাসিক ভবন-বিটিআই প্রিমিয়ার প্লাজার একটি অংশের ৫ম তলা পর্যন্ত সুপার মার্কেট। রাত পৌনে তিনটার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় হঠাৎই আগুন লাগে। তিনটায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

মার্কেটের অধিকাংশ দোকানে গৃহস্থালির জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে।

পরে রাজধানীর ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট এবং টঙ্গী স্টেশনের ইউনিটও আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভবনের ৪টি অংশ থেকে বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোজাম্মেল হক বলেন, ভবনের পাশে গাড়ি ঢোকাতে না পারায় আগুন নেভাবে হিমশিম খেতে হয়েছে ফায়ার কর্মীদের। তবে কিছুটা নিয়ন্ত্রণে আসার পরও আবার আগুন বেড়ে যায়। ভবন কর্তৃপক্ষেরও আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তাৎক্ষণিকভাবে  অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Tags: বহুতল ভবনে আগুন
Previous Post

ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত আম

Next Post

বাংলাদেশ মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান

Next Post

বাংলাদেশ মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান

ইস্তাম্বুলে জঙ্গি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT