চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডায় জোড়া খুন: সন্দেহের তীর স্ত্রীর দিকে

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
5:57 অপরাহ্ন 02, নভেম্বর 2017
in অপরাধ
A A
বাড্ডায় জোড়া খুনের ঘটনায় সন্দেহের তীর স্ত্রীর দিকে, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী জামিলের সঙ্গে ১২ বছরের সাংসারিক জীবন অতিবাহিত করলেও পুলিশ ও পরিবারের ধারণা স্বামী ও মেয়ের হত্যাকাণ্ডে পেছনে রয়েছে আরজিনা

রাজধানীর উত্তর বাড্ডায় বাবা-মেয়ে হত্যার সঙ্গে নিহত ব্যক্তির স্ত্রী আরজিনা বেগম জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। এরই মধ্যে তাকে অাটক করেছে পুলিশ। স্বজনদেরও দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ির ছাদ থেকে জামিল শেখ এবং তার ৯ বছর বয়সী মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জামিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনা দেখে ফেলায় নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

গাড়ি চালক জামিল অক্টোবর মাস থেকে ময়নারবাগের ৩০৬ নম্বর বাড়ির চিলেকোঠায় ভাড়া স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের বনগ্রাম এলাকায়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে নিহত জামিল শেখের স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেয়া হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা জানা যাবে।

যে ঘরে খুন হয়েছে তার পাশের ঘরের একজন সাবলেট ঘটনার পর থেকে উপস্থিত নেই; এ প্রসঙ্গে  তিনি বলেন, বিষয়টি আমরাও শুনেছি। সাবলেট কে থাকত তা বাড়িওয়ালা কিংবা আশপাশের কেউ সঠিক তথ্য দিতে পারেনি।

এ ঘটনার সঙ্গে ঘরের ভেতরের কেউ জড়িত কিনা- এমন প্রশ্নের জবাবে পুলিশের এ যুগ্ম কমিশনার বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, ঘরের ভেতরের কেউ সহযোগিতা না করলে হত্যাকাণ্ডটি ঘটানো সহজ হতো না।

টার্গেট করে এ ঘটনা ঘটানো হয়েছে জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, আমরা সবগুলো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কাজ করছি, ঘটনাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, আশা করছি শিগগিরই আমরা এর সুরহা করতে পারব।

জামিলের একজন প্রতিবেশী তুহিন চ্যানেল আই অনলাইনকে জানান, ঘটনার পর আরজিনা রুমের বাইরে ছাদের এক কোনায় বসে নিচুস্বরে কাঁদছিলেন। এ সময় তার শরীরে রক্ত এবং হাতে আঁচড়ের দাগ ছিল।

উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের এই বাড়ির ছাঁদ থেকেই বাবা-মেয়ের মরদেহ দু’টি উদ্ধার করা হয়

“ঘরে ঢুকে দেখতে পাই খাটের ওপর জামিলের মাথা দিয়ে রক্ত পড়ছে। নুসরাতের মুখের ওপর একটি বালিশ রাখা। তাদের মাঝখানে জামিলের ছেলে আলভি (৫) বসা অবস্থায় ছিল। তাদের পাশে পড়ে ছিল একটি কাঠের টুকরো। তবে সেখানে কোনো ধারালো অস্ত্র ছিল না।

জামিলের স্ত্রী সঙ্গে হত্যাকাণ্ডের পর কি কথা হয়েছিল জানতে চাইলে তুহিন বলেন, তার স্ত্রী আমাকে জানায় রাতে ডাকাত এসেছিল, কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি কাউকে ডাকেননি কেন? তখন তিনি বলেন আমার মুখ চেপে ধরা হয়েছিল এবং হাত পা বাঁধা ছিল।

“তবে সকালে জামিলের স্ত্রীর হাত পায়ের বাঁধন কে খুলে দিয়েছে তার কোনো উত্তর তিনি দিতে পারে নি।”

রাতে একসঙ্গে ভাত খেয়ে সাবলেটসহ সবাই এক সঙ্গে টেলিভিশন দেখছিলেন জানিয়ে জামিলের বড় ভাই ইবু চ্যানেল আই অনলাইনকে বলেন: ১২ বছর আগে বিয়ে হলেও সাত-আট বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

Tags: জোড়া খুন
Previous Post

সুষ্ঠু নির্বাচনে কতোটা ভূমিকা রাখতে পারে পুলিশ?

Next Post

বিপিএল আতিথেয়তায় সেজেছে সিলেট

Next Post
সিলেটের ক্রিকেট মাঠে ক্ষতিগ্রস্ত অংশ, মাঠের চারপাশে নিরাপত্তা বেষ্টনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল আতিথেয়তায় সেজেছে সিলেট

প্রিয়াংকা চোপড়া

ফোর্বসের ১০০ ক্ষমতাধরের তালিকায় প্রিয়াংকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT