চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজে শটে আউট মুমিনুল, চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 02, মে 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা ইনিংসের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার দেয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছে। সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের করতে হবে আরও ২৬০ রান। আর লঙ্কানদের জিততে তুলে নিতে হবে ৫ উইকেট।

লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন। আলোর স্বল্পতায় খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে। রমেশ মেন্ডিস তিনটি ও জয়াবিক্রমা নিয়েছেন দুই উইকেট।

টেস্টের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে জুটি গড়ে দেখাচ্ছিলেন লড়াইয়ের আশা। কিন্তু চতুর্থ দিনের চা বিরতির পর বাজে শটে আউট হন মুমিনুল। ভাঙে প্রতিরোধ।

মুশফিকও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দলীয় ১৭১ রানের মাথায় ব্যক্তিগত ৪০ রান করে আউট হন এ ব্যাটসম্যান।

অফস্পিনার রমেশ মেন্ডিসের বলে ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন মুমিনুল। বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ৩২ রান। দলীয় সংগ্রহ তখন ১৩৪।

ব্যাট হাতে দারুণ ধারাবহিক তামিম ইকবাল করেন ২৪ রান। তার ওপেনিং পার্টনার সাইফ হাসান ৩৪ ও নাজমুল হোসেন শান্ত ২৬ রান করে আউট হন।

সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর দ্রুত ৩ উইকেট হারালে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে থামে শ্রীলঙ্কা। তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ দুটি, সাইফ হাসান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২৫১ রানে।

Tags: পাল্লেকেলে স্টেডিয়ামবাংলাদেশ ব্যাটিংবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
Previous Post

করোনায় আরও ৬৯ জনের মৃত্যু

Next Post

বছরে ১০ হাজার ডলার বিদেশ পাঠাতে পারবেন ই-ক্যাব সদস্যরা

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে ১০ হাজার ডলার বিদেশ পাঠাতে পারবেন ই-ক্যাব সদস্যরা

প্রধানমন্ত্রী মহামারীতে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীতে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা বিতরণ শুরু করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT