চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজে আউটফিল্ডের কারণে খেলতে অস্বীকৃতি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:54 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনায় বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলা দুই সেশন হওয়ার পর বন্ধ হয়ে গেছে। বাজে আউটফিল্ডের কারণে বিসিবি লাল দলের অধিনায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান আঘাত পাওয়ার পর খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়েন।

শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার সকাল ৯টায় শুরু হয় ম্যাচ। বিসিবি সবুজ দল ৫৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলার পর মাঠ ছাড়েন সৌম্য-সাইফরা। বল ধরতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে তরুণ দুই ক্রিকেটারের।

স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘দুজন ক্রিকেটার কিছুটা আঘাত পেয়েছেন। আউটফিল্ড ড্যাম্প(ভারী) থাকায় এমনটা হয়েছে বলে মনে হয়।’

জাতীয় লিগ শুরুর আগে দেশের ঘরোয়া ক্রিকেটের সেরাদের নিয়ে ম্যাচটি আয়োজন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। জাতীয় দলের বাইরে বা পাইপলাইনে থাকা ক্রিকেটাদের অংশগ্রহণে ম্যাচ, তারপরও কেনো অনুপযোগী মাঠে খেলতে নামিয়ে দেয়া হল, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

জানতে চাইলে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ই.এ.এম কায়সার চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘অনেকদিন ধরে খেলা না হওয়া ও বৃষ্টির কারণে কিছু জায়গা নরম ছিল। সেসব জায়গা ঠিক করা হচ্ছে। আগামীকাল সকাল ৯টাতেই খেলা শুরু হবে।’

এক সপ্তাহ আগে ভেন্যু নির্ধারিত হয়ে থাকলেও কেনো যথাযথ সংস্কার হল না সেটি নিয়ে কিউরেটরদের ব্যাখ্যা পাওয়া যায়নি। ভেন্যুটির প্রধান কিউরেটর জাহিদ রেজা বাবু ও সহকারী কিউরেটর নাজমুল ইসলাম ফোন ধরেননি।

ম্যাচে সবুজ দলের অধিনায়ক ইমরুল কায়েস খেলেন ৫৮ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ২৮ ও মেহেদী হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তিনটি উইকেট নেন অফস্পিনার আল-আমিন। তাসকিন আহমেদ, ইরফান সাজ্জাদ ও জুবায়ের হোসেন লিখন নেন একটি করে উইকেট।

লাল দল: সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন, আল আমিন জুনিয়র, মেহেদি হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তানবীর হায়দার, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।

সবুজ দল: ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, এবাদত হোসেন, জুবায়ের হোসেন, ইফতেখার সাজ্জাদ।

Tags: চার দিনের ম্যাচলিড স্পোর্টস
Previous Post

বাঁশের মাচা থেকে ‘বড়দলের’ সমর্থকের লাশ উদ্ধার

Next Post

২০ বছরে চ্যানেল আই, প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন লোগো

Next Post

২০ বছরে চ্যানেল আই, প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন লোগো

খালেদা জিয়া চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাবির শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT