চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রণোদনা চায় পোশাক খাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 27, মে 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের জন্য রপ্তানিতে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। টাকার অংকে যার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৭২৪ কোটি টাকা।

রপ্তানিতে পোশাক খাতের আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য এ অর্থ সহায়তা চেয়েছে পোশাক খাত সংশ্লিষ্ট তিন সংগঠন।

সোমবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে তিনটি সংগঠন আয়োজিত প্রাক-বাজেট আলোচনা শীর্ষক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিকেএমইএ ভাইস প্রেসিডেন্ট মুনসুর আহমেদ প্রসুখ।

রুবানা হক বলেন, তৈরি পোশাক খাত এখন সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে। গত এক মাসে ২২টি কারখানা বন্ধ হয়েছে। যেখানে প্রায় সাড়ে ১০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা ক্লান্তিলগ্নে এসেছি। এখন সহায়তা না দিলে সমস্যায় পড়বো। তাই আগামী ৫ বছর রপ্তানিতে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দরকার। এই সহযোগিতা পেলে পোশাক খাত ঘুরে দাঁড়াতে পারবে। এটি দিলে ১৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। তবে আমরা এখন যে সহায়তা পাই এটি বাদ দিলে ভর্তুকি দাঁড়াবে ১১ হাজার ৭২৪ কোটি টাকা।

ঋণ পুনঃতফসিলিকরণ মেয়াদ দ্বিগুণ করার দাবি জানিয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, যেসব কারখানা ইচ্ছাকৃতভাবে খেলাপি নয়, তাদের উৎপাদন কাজে ফিরে যাওয়া এবং ব্যবসা সচল রাখার জন্য সুযোগ হিসেবে পুনঃতফসিলিকরণের মেয়াদ দ্বিগুণ করা উচিৎ। এতে কর্মসংস্থান বাড়বে, সর্বোপরি অর্থনীতি সুফল ভোগ করবে। এ জন্য বাজেটে বিশেষ বরাদ্দের প্রত্যাশা করছি।

Tags: ২০১৯-২০ অর্থবছরের বাজেটতৈরি পোশাক রপ্তানিপোশাক খাতপোশাক রপ্তানিবিকেএমইএবিজিএমইএবিটিএমএ
Previous Post

কিশোর ফুটবলারের যৌন আক্রমণের শিকার নারী রেফারি!

Next Post

তনু ধর্ষণ ও হত্যা মামলাতেও প্রমাণ হোক সব জায়গার জন্য আইন সমান

Next Post
ফেনী-মাদ্রাসা-সোনাগাজী থানার ওসি প্রত্যাহার

তনু ধর্ষণ ও হত্যা মামলাতেও প্রমাণ হোক সব জায়গার জন্য আইন সমান

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘নোলক’...

‘নোলক’-এর সব চরিত্র জাতীয় পুরস্কার পাওয়ার মতো: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT