চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে ভোজ্য তেলের কোন সংকট নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 07, মার্চ 2022
in অর্থনীতি
A A
নির্বাহী সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে ভোজ্য তেলের কোন সংকট নেই। যে পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল বর্তমানে দেশের বাজারে রয়েছে, তাতে আগামী রমজান মাস ও ঈদ পর্যন্ত বাজারে তেলের কোন সংকট হবে না।

সোমবার ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই প্রতিশ্রুতি দেন। তবে বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণে এর ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার ও ভোজ্য তেলের জন্য বন্ডেড ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।

এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোজ্য তেল আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ বাজারের চাহিদা মোতাবেক ভোজ্য তেল আমদানি করা হয়েছে। যে পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত তেল বর্তমানে বাজারে রয়েছে, তাতে রমজান পর্যন্ত ভালভাবে চলে যাবে, কোন সংকট হবে না। তবে তারা বৈশ্বিক বাজারে ভোজ্য তেলের মূল্য বেড়ে যাওয়ায় এর উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশ ভারত তিনবার শুল্ক ও ভ্যাট সমন্বয় করেছে। যেহেতু আমরা করোনার মত একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আন্তর্জাতিক বাজারের প্রেক্ষিতে দেশে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের জন্য ভ্যাট প্রত্যাহার করা প্রয়োজন। তিনি বলেন, অন্তত আগামী তিন মাসের জন্য ভোজ্য তেলের উপর ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, তেলের ঘাটতি না থাকার পরেও, সয়াবিন তেলের দামবৃদ্ধি অস্বাভাবিক। গুটি কয়েক অসাধু ব্যবসায়ীদের জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক করে জসিম উদ্দিন বলেন, সরকার নির্ধারিত মূল্য সবাইকে ভোজ্য তেল বিক্রি করতে হবে। যেহেতু আপনারা বলছেন, তেলের কোন সংকট নেই। সুতরাং কেউ মজুদ করার চেষ্টা করবেন না। অযৌক্তিকভাবে দাম বাড়াবেন না।

জসিম উদ্দিন বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন। তিনি একই সাথে বাজার কমিটিগুলোর তদারকি কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন।
এছাড়া খোলা তেল বিক্রি বন্ধ ও আমদানিকৃত অপরিশোধিত তেল বন্ডের মাধ্যমে ছাড় করার পদ্ধতি চালুর পক্ষে মত দেন এফবিসিসিআই সভাপতি।

মতবিনিময় সভায় ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, মিলমালিকদের পক্ষ থেকে বাজারে সরবরাহে কোন ঘাটতি নেই। প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন তেল সিটি গ্রুপের কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে। তিনি বাজার নিয়ন্ত্রণে কোরবানি পর্যন্ত ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহবান জানান।

টিকে গ্রুপের পরিচালক শফিউল তাছলিম জানান, বাজারে পর্যাপ্ত তেল রয়েছে। তবে প্রতি লিটার সয়াবিন তেলে সরকার ২৫ থেকে ২৭ টাকার ভ্যাট পায়। বর্তমান সময়ে এই ভ্যাট প্রত্যাহার করলে মূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে।

পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মাওলা তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মিল মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিলগেটে অপেক্ষার জন্য প্রতি ট্রাক বাবদ দৈনিক ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে।

মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: এফবিসিসিআইভোজ্য তেল
Previous Post

নিষ্প্রাণ ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

Next Post

একটি কন্ঠে বেজে উঠেছিল জাতির কন্ঠস্বর

Next Post

একটি কন্ঠে বেজে উঠেছিল জাতির কন্ঠস্বর

তথ্যমন্ত্রী ৭ই মার্চের ভাষণ দিচ্ছেন, দেশের স্বাধীনতার গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ই মার্চ যারা পালন করে না, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT