চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে কারসাজি বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:18 অপরাহ্ন 30, মে 2022
in সম্পাদকীয়
A A
বাজারে পণ্য বিক্রেতাদের ভিড় ও বিভিন্ন পণ্য সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। অর্থনীতির স্বাভাবিক নিয়মে সাধারণত মুদ্রাস্ফীতি হলে, চাহিদা বেড়ে জোগান কম হলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। কিন্তু দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কোনো যৌক্তিক কারণ বেশিরভাগসময় খুঁজে পাওয়া কঠিন।

ভোজ্যতেল, আটার দামের পরে বর্তমানে চালের ভরা মৌসুমে চালের দাম বাড়তে শুরু করেছে। বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বেশি কেন? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কারসাজির কারণে যদি দাম বেশি হয়, তাহলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরাসরি অংশ নেন তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয়, কেউ অবৈধভাবে চাল মজুদ করে সংকট সৃষ্টি করছে কিনা-তা দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা মহামারী চলাকালীন শ্রমিকসহ সাধারণ মানুষের আয় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠান বছরের পরে বছর স্বাভাবিক সুযোগ-সুবিধা বন্ধ রেখেছে। কিন্তু অন্যদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সার্বিক স্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক।

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির ফলে পুরো বিশ্বের আমদানি-রপ্তানি নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত। সম্প্রতি চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা ও লেবাননের সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করেছে। বৈদেশিক ঋণ আর নিত্যপণ্যের আমদানি অর্থ মেটাতে না পেরে দেশগুলোর সাধারণ মানুষ মানবেতন জীবনযাপন করছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সাবধান হতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

আমাদের দেশেও আমদানি প্রবণতা কমাতে এবং দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে ৬৮ ধরনের পণ্যের উপর বাড়তি আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া দেশের কৃষিখাতে বিশেষ নজর দেয়ার বার্তা এসেছে সরকারের পক্ষ থেকে। যা বেশ ইতিবাচক বলে আমরা মনে করি। তবে এর পাশাপাশি বাজারে মজুতদারি ও নানাধরণের কারসাজি বন্ধ করতে শক্ত হস্তক্ষেপ জরুরি।

Tags: অসাধু ব্যবসায়ীদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিনিত্য পণ্যের মূল্য বৃদ্ধি
Previous Post

যুব ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

Next Post

পান্ডিয়াকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন ভন

Next Post
আইপিএল ট্রফি জেতা ক্রিকেটার, আনন্দিত ও গর্বিত মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্ডিয়াকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন ভন

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে বিদায়ী বার্তায় আবেগঘন ইস্কো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT